#Quote
More Quotes by Abdullah Abu Sayeed
আসলে জীবন ছোট নয় আমাদের সুখের মুহূর্তগুলো ছোট। তাছাড়া জীবন ছোট মনে হওয়ার কারণ হচ্ছে স্মৃতির অভাব। আমরা কখনো বর্তমানে থাকিনা। হয় থাকি ভবিষ্যতে, না হয় অতীতে। আমরা পাওয়াকে ভুলে যাই বলেই মনে হয় কিছুই পাই নাই।
মানুষ তার স্বপ্নের সমান বড়।
আমি যদি উন্নত জাতের হাঁস মুরগি পালন, গোখামার তৈরি, এ ধরণের কাজগুলো করতাম তাহলে এতদিনে কত টাকা যে কামিয়ে ফেলতাম। কিন্তু পড়লাম মানুষের উন্নতি নিয়ে-আলোকিত মানুষ। না বুঝি নিজে, না পারি অন্যকে বোঝাতে।
ঈশ্বর একটি সজীব সত্ত্বা। সে আছে কি নেই সে প্রশ্ন আলাদা। তুমি তাঁর পক্ষে যেতে পারো বা বিরুদ্ধে যেতে পার, কিন্তু তুমি যদি বল ঈশ্বর মৃত তার মানে তুমি মৃত।
কে কতটা শিশু তাঁর উপর নির্ভর করে সে কতটা কালচার্ড, বার্ধক্য হলো আনকালচার্ড।
সেটুকুই আমরা, যেটুকু আমরা সংগ্রাম করি।
এ পৃথিবীর একটা কণাও তো নৈরাশ্য দিয়ে তৈরি নয়। তাহলে কেন নৈরাশ্য?কেন নয় আশা?
আসলে জীবন ছোট নয় আমাদের সুখের মুহূর্তগুলো ছোট।
সুন্দর মুহূর্তগুলো আমরা মনে রাখিনা, ভুলে যাই। কে ১০০ দিন রসগোল্লা খাইয়েছিল সেটা আমরা মনে রাখিনা, কিন্তু কে একদিন কান মুচড়ে দিয়েছিল তা মনে রেখে দিয়েছি।
প্রত্যেকটা বড় মানুষ তার যুগে নাস্তিক।