#Quote
More Quotes by Sheikh Hasina
আমি নিজে নিয়মিত নামাজ পড়ি, কুরআন থেকে তেলওযাৎ করে দিনের কাজ শুরু করি। আমি জানি, নবী করিম (সঃ) বলেছেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আমার কাছে ক্ষমতা মানেই হচ্ছে জনগণের ভাগ্যের পরিবর্তন করা। জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করা। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাঙালি জাতি এখন বিশ্বে মাথা উঁচু করে চলছে, আগামীতেও মাথা উঁচু করে চলবে, সেটাই হবে আমাদের আজকের দিনের প্রতিজ্ঞা। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আজ বিশ্বায়নের যুগে এককভাবে কোনো কিছু করা কষ্টকর। এর চেয়ে সহযোগিতা ও সহায়তা অনেক কিছুকে সহজ করে তুলতে পারে। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা
যারা অস্ত্রের ভাষা বুঝে, তারা মুক্তির ভাষা মানে না। অস্ত্রকে সম্বল করে যারা ক্ষমতায় আসে, তারা যুক্তি বুঝে না, যু্ক্তি তাদের কাছে বোধগম্য নয়।
ডাক্তাররা রোগীকে মেরে ফেলতে চান না। রোগীর জন্য অনেক ঝুঁকি নিয়ে কাজ করেন। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আমি আছি তাই বাংলাদেশ নিরাপদে আছে। আমার চোখ বন্ধ হলে কী হবে তা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা
দেশে এখন কোন বিদ্যুৎ ঘাটতি নেই। মানুষের যাতে মনে থাকে যে আগে লোডশেডিং ছিল সেজন্য আমি ইচ্ছে করে লোডশেডিং করার নির্দেশ দিয়েছি। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আমার ৭২ বছর বয়সের ৬০ বছরই কেটেছে রাজনীতিতে। স্কুল থেকে রাজনীতি শুরু করেছি এখনো অব্যাহত আছে। রাজনীতিতে কে কী করেছে অনেক ঘটনা চোখে দেখেছি। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আমার চেয়ে বেশী দেশপ্রেমিক আর কে আছে। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা