#Quote
More Quotes
প্রতিটি রোজাদার বান্দাকে আল্লাহ তায়ালা নিজ হাতে তাদের পুরস্কার তুলে দিবেন।
আমি জানি ধৈর্যশীল মানুষদের আল্লাহ ঠকান না। বরং ধৈর্যশীল মানুষকে উত্তম সময় শ্রেষ্ঠ উপহার দেন।
যে ব্যক্তি গোপনে অন্যের উপকার করে তার ওপর আল্লাহ তাআলার ক্রোধ কমে যায়। - আল হাদিস
যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট। আল্লাহ অবশ্যই তার উদ্দেশ্য পূরণ করবেন। তিনি সব কিছুর জন্য একটি নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করেছেন।
আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি, যে অন্যদের প্রতি সহানুভূতি প্রদর্শন করে। -(সুনানে তিরমিজি)
যে আল্লাহর পথে চলতে চেষ্টা করে, তার চরিত্রে সৌন্দর্য ফুটে ওঠে।
রাসুল (সা.) ইসলামী জ্ঞান-বিজ্ঞান চর্চা, দ্বীনি দাওয়াত ও আল্লাহর ইবাদতের জন্য মদিনায় মসজিদ নির্মাণ করেন। পাশাপাশি মানুষের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য মদিনায় তিনি ইসলামী বাজার প্রতিষ্ঠা করেন।
কাউকে ঠকিয়ে নিজেকে চালাক ভাবা বোকামি, কারণ আল্লাহ সবকিছু দেখেন।
হে আল্লাহ! কষ্ট পেলে আমি কাঁদি, এর মানে এই নয় যে তোমার ফয়সালায় আমি অসন্তুষ্ট। বরং আমি তো কাঁদি তোমার স্নেহ পেতে, তোমার সাহায্য পেতে।
আল্লাহ তা আলা অনুগ্রহ করে, তোমাকে পাঠিয়েছেন আমার জীবনে।