#Quote
More Quotes
তোমার বুকে নীলের আভা তুমিই মেঘবতী, ইচ্ছে করে তোমায় ছুঁতে আকাশ হতাম যদি
একটি সুন্দর চেহারা এবং একটি সুগঠিত দেহ কখনই কুশ্রী মনোভাব এবং ঘৃণ্য হৃদয়ের বিকল্প হতে পারে না।
পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দ—"আমি তোমার পাশে আছি।"
জীবনকে সুন্দর করার ক্ষমতা আপনার নিজের হাতেই আছে। নিজের দায়িত্ব নিজে নিন এবং জীবনের প্রতিটি মুহূর্তকে আনন্দময় করে তুলুন।
ভালোবাসা হলো সকালের মত। স্বার্থর লম্বা ছায়া সূর্য ওঠা মাত্র ছোট হতে আরম্ভ করে। সূর্য যখন মাথার উপর তখন ছায়া পায়ের তলায়। ভালোবাসার পূর্ণতা তখনই হয়ে যায়। তারপর যত বেলা গড়ায়, ছায়া লম্বা হয়, তত ভালোবাসার আয়ু ফুরিয়ে আসে। পৃথিবীতে সবকিছুর মত ভালোবাসার আয়ু বড় ক্ষণস্থায়ী।
মা যদি হয় মাটি তাহলে বাবা হবে আকাশ। আর আমি হব সেই মুক্ত আকাশের পাখি।
বিকালবেলায় মেয়েরা জল ভরে নিয়ে যায় ঘটে তেমনি করে ভরে নিচ্ছি প্রাণের এই কাকলি আকাশ থেকে মনটাকে ডুবিয়ে দিয়ে।
কেউ বিশ্বাস করুক বা না করুক এই মরজগতে মৃত্যুই সুন্দর। সব অমরতার গল্পই কীটদ্ৰষ্ট কাগজমাত্র।
আমি সূর্য থেকে পালিয়ে আসা আলো, তোমার চোখের পাতায় পড়ে আছি তুমি সাবধানে চোখ মেলো।
বিদায়কালীন অনুষ্ঠানে আমি সূর্যের সন্ধান করতে চাই।মুরাত ইন্ডাল