More Quotes
টাকা ছাড়া এই সমাজে আপনি কুকুর বিড়ালের ও সম্মান পাবেন না।
যেসব মানুষ কোনো ব্যক্তির টাকার পরিমাণ দেখে তাকে সম্মান করে, তারা নির্ঘাত মূর্খ।
যে যত বেশী অহংকার দেখিয়ে ওপরে ওঠার চেষ্টা করুক না কেনো, সময় হলে তাকেও নীচে নামতে হবে।
যখন সুমন ভাই ক্যাপ্টেন ছিলেন তখন সবাই উনার জন্যই ভালো খেলতে চাইত। উনি সবার ভেতর সেই সম্মান অর্জন করতে পেরেছিলেন। আমিও চাই তেমন হতে।
নিজের ভুল স্বীকার করার মাধ্যমে তুমি শুধু নিজের সম্মানই বাড়াও না, বরং অন্যদেরকেও একই কাজ করতে উৎসাহিত করো।
অহংকারী ব্যক্তির সাথে কখনো বন্ধুত্ব করতে নেই কারণ সে তোমাকে কারণে অকারণে কষ্ট দেবে।
কন্যা দিবসে নারীদের শ্রদ্ধা জানাই। আমরা সবাই তাদের সম্মান এবং সমানতা সমর্থন করি।
পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের টাকা না থাকলেও তারা ধনী, আবার অনেকে এমনও আছেন যারা ধনী হওয়া সত্ত্বেও সুখী নয়, কারণ তাদের অহংকারের কারণে কেউ তাদের সম্মান করে না।
জীবনের সবচেয়ে বড় অপমান হল যখন তুমি কোনো কাজের ক্ষেত্রে সম্মান অর্জনের জন্য সারাজীবন চেষ্টা করে গিয়েও শেষে অবধি তা পাও না।
কারোর জন্য নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিও না…! তুমি যেমন তুমি তেমন থাকো।