#Quote
More Quotes
মানুষ চিনতে ভুল করলে লজ্জার কিছু নাই,কারন অমানুষ গুলো দেখতে অবিকল মানুষ এর মতই।
পঞ্চাশ ছোঁয়া বয়সটা বড় মারাত্মক ভাটির টান যখন লাগে মানুষ তখন ভোগসুখের জন্য পাগল হয়ে যায়, জানেতো আর বেশি সময় নেই হাতে, শরীরের ক্ষমতা আর বেশিদিন থাকবে না! ণত্ব ষত্ব জ্ঞান হারিয়ে তখন সে কেবল খাই খাই করে খাবলাতে থাকে চারপাশের ভোগ্যবস্তুকে চুলে কলপ দেয় রঙ চঙে জামা গায়ে চড়ায়, সেন্ট মাখে! আর স্ত্রী? স্ত্রীর করার কি বা থাকে বিষচক্ষে দেখে যেতে হয়! দু’ জনার মাঝে অসীম ব্যবধান তৈরি হয়!
ভালো কথা বললেই ভালো মানুষ হয় না । ভালো কথা বলার সাথে সাথে ভালো কাজ করলেই ভালো মানুষ হওয়া যায় ।
প্রেম কি ? প্রেম হলো একটা পরীক্ষা যেখানে পাশের চেয়ে বাঁশের হার বেশী ।
পৃথিবীতে কেবল মানুষকেই বিশ্বাস বা অবিশ্বাস করতে গিয়ে শতবার ভাবতে হয়!
সম্পর্কগুলো আলগা হয় রোদের আঁচের টানে, এইসব ভিন্ন প্রেমের খেলায় অভিনয় করে কি পাও?
জীবন একটা গান গেয়ে যাও। জীবন একটা গেম – খেলে যাও। জীবন একটা চ্যালেঞ্জ – মুখোমুখি হও। জীবন একটা স্বপ্ন অনুভব করো। জীবন একটা ত্যাগ ত্যাগ কর। জীবন একটা প্রেম উপভোগ করো।
মানুষের চরিত্র সত্য এবং সুন্দর হলে তার কথাবার্তাও নম্র এবং ভদ্র হয়।
মহান আল্লাহ তায়ালা নির্দেশ দিয়েছেন যে, তোমরা কখনোই গরিব ও অসহায় মানুষদের অবহেলা করো না এতে যদি তারা কষ্ট পায়, তাহলে তোমাদের কখনোই ক্ষমা করা হবে না।
আত্ববিশ্বাসী মানুষ কখনো হারে না , তবে অতিরিক্ত আত্ববিশ্বাস ভালো নয়।