#Quote
More Quotes by Imtiaz Mahmud
জীবন এত ছোট যে, তোমার চলে যাওয়ার দিকে তাকিয়েই এটা পার করে দেয়া যায়।
শয়তান আর মানুষের যুদ্ধে মানুষকে সমর্থন করার বিপদ হচ্ছে, যুদ্ধে জেতার পর মানুষ শয়তান হয়ে ওঠে।
যা দেখো তা সত্য নয় সব, অনেক কিছুই ভুল, দূর বাতাসের ইচ্ছে মেনেই দুলছে গাছের ফুল!
আত্মহত্যা না করে সে তোমার কাছে ফিরে, এসেছে—তোমাকে একটি বিকল্প মৃত্যু ভেবে।
ঘুমের ঘোরে আত্মা আমার শূন্যে ভেসে যায়, যেতে যেতে যায় যেন সে রাসুলের রওজায়।
এক চোখাদের জগতে দুই চোখ নিয়ে জন্ম নেয়াও এক ধরনের অসুস্থতা।
কথা বলো রাত, আর কথা বলো তারা, বলো যারা জেগে আছে ভালো নেই তারা।
মৃত্যু ছাড়া মানুষের একান্ত নিজের কিছু নেই, জীবন অন্যরা ভাগ করে নেয়—খুব প্রকাশ্যেই।
গাছ জানে, যে-পাখি তার কেউ না, সে ফিরবে, কিন্তু যে-ফুল তার সব, সে কোনোদিনও ফিরবে না।
অন্যের কী করা উচিত তা সবাই জানে। কিন্তু কেউ জানে না, তার নিজের কী করা উচিত।