#Quote

পদ্মফুল খুবই কোমল, তেমনই আমার মনও, কখনো ভাঙতে যেও না একে।

Facebook
Twitter
More Quotes
তবে দিঘীরপাড়ের পদ্মফুল আমায় বলেছিল, তোমার বন্ধু তুমি, শুধুই তুমি। আরো আছে বই, সুকান্ত নজরুল জীবনানন্দ, আরো আছে রবীন্দ্রনাথ, যাকে পুজিলে জীবন হবে সার্থক তোমার।
ফুলের পাপড়ি যেমন নরম ও কোমল, তেমনি আমাদের মনও কোমল ও সহানুভূতিশীল হওয়া উচিত।
আমি নাইতে গিয়ে এক পদ্ম দেখেছি তুলবো বলে তাহার উপর হাত রেখেছি, যে পদ্ম অঙ্গে ঢেলেছে কতশত নীল তাই দিয়ে সাজাবো আসমানী মঞ্জিল।
এক সময় বর্ষা ও শরৎকালে বাংলার বিলে ঝিলে ফুটে থাকতো শোভাবর্ধনকারী, মনোহরি পদ্মফুল। “ওহে পদ্ম ফুল! ভোরের হাওয়ায় শীতল স্পর্শে দুলছো দোদুল- দুল।” আজকাল আর সর্বত্র পদ্মফুলের দেখা পাওয়া যায় না।
একটি কোমল বাক্য, একটি স্নেহময় দৃষ্টি, একটি হৃদয়গ্রাহী হাসি অসাধারণ ফলাফল আনতে পারে এবং অসাধ্যকে সাধন করতে পারে।
ভালোবাসার ক্ষমতা এতই প্রবল যে এটি সবচেয়ে কঠিন হৃদয়কেও কোমল করে দিতে পারে।
কোন বিশেষ মানুষকে ঘিরে দেখা স্বপ্নগুলো যখন একটা একটা করে ভাঙতে থাকে। তখন মনে হয় চারিদিকে ধস নেমেছে।
পদ্ম লতায় লতায় কাঁটা থাকে বলেই পদ্ম এত মূল্যবান। পদ্মের পাপড়িগুলো একটি একটি করে ঝরে পরে ঠিকই কিন্তু কাঁটাগুলো হৃদয়ে বিদ্ধ হয়।
আপোষহীন সংগ্রামী নেতৃত্ব আর কুসুম কোমল হৃদয় ছিল মুজিব চরিত্রের বৈশিষ্ঠ্য —ইয়াসির আরাফাত।
সরিষা ফুলের কোমলতায় মিশে থাকে বাংলার মাটির সুর হলুদের ছোঁয়ায় সরিষা ফুল যেন প্রকৃতির এক মিষ্টি প্রেমের গল্প।