#Quote

মানুষ মাঝে মাঝে অনেক কিছু ভাবে। কখনো তার অর্থ খুঁজে পাওয়া যায় না। কখনো যায় না। তবুও তার ভাবনার শেষ হয় না। — জহির রায়হান

Facebook
Twitter
More Quotes by Zahir Raihan
আশ্চর্য মানুষের মন। সে যে কখন কি চায় তা নিজেও বলতে পারে না। কিসে তার সুখ আর কিসে তার অসুখ এর সত্যিকার জবাব সে নিজেও দিতে পারে না কোনদিন।
আকাশের রঙ বুঝি বারবার বদলায়। (শেষ বিকেলের মেয়ে) — জহির রায়হান
আকাশের রঙ বুঝি বারবার বদলায়।
অন্য নারীর সাথে পরকীয়া করার চেয়ে স্ত্রীকে একবেলা পেটানো ভালো। তবে পেটানোর পরে তিনগুণ বেশি ভালোবাসা আবশ্যক। — জহির রায়হান
আমার সোনার দেশের, সোনার মাটিকে কলঙ্কিত হতে দিতে চাইনা বলেই তো দেশ দেশ করি, মাটির কথা বলি। (জীবন থেকে নেওয়া) — জহির রায়হান
ধীরে ধীরে রাত বাড়তে লাগলো। চাঁদ হেলে পড়লো পশ্চিমে। উঠোনের ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হলো। পরীর দীঘির পারে একটা রাতজাগা পাখির পাখা ঝাপটানোর আওয়াজ শোনা গেলো। রাত বাড়ছে। হাজার বছরের পুরনো সেই রাত। (হাজার বছর ধরে) — জহির রায়হান
বোধহয় ঝড় উঠবে আজ। প্রচন্ড ঝড়।
ছেলেটার বোধহয় কেউ মারা গেছে। তাই শোঁক করছে খালি পায়ে হেঁটে। কেউ বললো, কে জানে এটা নতুন ফ্যাশনও হতে পারে। আজকাল কত রকমের ফ্যাশন যে দেখি। (আরেক ফাগুন উপন্যাস থেকে) — জহির রায়হান
মাঠ ভাসলো, ঘাট ভাসলো, ভাসলো বাড়ির উঠান।ঘর ভাসলো,বাড়ি ভাসলো,ভাসলো কাজির কুশান।
-আজকের বিকেলটা বড় সুন্দর, তাই না? –কালও এমনটি ছিলো। -চিরকাল যদি এমন থাকে? –তাহলে বড় একঘেয়ে লাগবে। (শেষ বিকেলের মেয়ে) — জহির রায়হান