#Quote
More Quotes
যে ব্যক্তি নিজ পরিশ্রম দ্বারা জীবিকার্জন করে, ভিক্ষা দ্বারা নয় আল্লাহ তাআলা - তার প্রতি অনুগ্রহশীল। - আল হাদিস
সঠিক পরিকল্পনা এবং একাগ্রতা থাকলে মানুষের পরিশ্রম কখনও বিফলে যায় না।
ভাই হল বিনা পরিশ্রমে পাওয়া একজন বন্ধু। যাকে আপনি আপনার জীবনের প্রতিটি পদক্ষেপেই পাশে পাবেন।
তুমি সাফল্য থেকে ততোটা দূরেই আছ যতটা কঠোর পরিশ্রমের থেকে। তাই তুমি যতো কঠোর পরিশ্রম করবে, সাফল্যের ততোটাই কাছে পৌঁছতে পারবে।
যে ব্যক্তি পরিশ্রম করেন না তাঁর পরিণতি অতীব করুণ হয় অলস মস্তিষ্ক প্রকৃতপক্ষে শয়তানের কারখানা তাই পরিশ্রমহীন মানুষ সবার কাছে নিগৃহীত এবং লাঞ্ছিত হয়।
ভালো শিক্ষার মাধ্যমে জীবনে সফলতা অর্জন করা যায়।
তুমি এক লাফে কখনোই ছোট থেকে বড় হতে পারবে না। এজন্য তোমাকে সময় দিতে হবে এবং অবশ্যই ধৈর্য ধরে পরিশ্রম করতে হবে।
মায়ের আশীর্বাদ ছাড়া কোনো কাজে সফলতা আসে না।
বাবা এমন একজন, যিনি সারাজীবন নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্যে উদয়াস্ত পরিশ্রম করে যান। নিজের সব খুশি অবধি বিসর্জন দিয়ে দেন ইনি।
সাফল্য কোন দুর্ঘটনা নয়। এটি কঠোর পরিশ্রম, অধ্যবসায়, অধ্যয়ন, ত্যাগ এবং সর্বোপরি, আপনি যা করছেন বা করতে শিখছেন তার প্রতি ভালোবাসা। — পেলে