#Quote
More Quotes by Humayun Ahmed
I love you’ যত সহজে বলা যায়, ‘আমি তোমাকে ভালোবাসি’ বলা তত সহজ নয়। কথাটা মুখের কাছে এসেও আটকে যায়। ভালোবাসার অনুভূতি প্রকাশের জন্য যদি কোনো ভিন্ন ভাষা থাকত, যেখানে শুধু চোখ দিয়ে বলা যেত! বই: কবি — হুমায়ূন আহমেদ
প্রেমের ক্ষেত্রে ভাগ্যের সহায়তা পাওয়া যায় না। গল্প কিংবা সিনেমায় হয়তো দেখা যায়, কিন্তু বাস্তব জীবন গল্প নয়। জীবনের ,নায়িকারা নায়কদের রাস্তায় দেখলেও চিনতে পারে না। বই: বহুব্রীহি
প্রেম ও যুদ্ধ কখনো পরিকল্পনামাফিক হয় না।
ঢাকা শহরের বাতাসে টাকাপয়সা ওড়ে। কেউ সেটা ধরতে পারে, কেউ পারে না। বই: জনম জনম — হুমায়ূন আহমেদ
ভালবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধ হয় ভাল।বিয়ে হলে মানুষটা থাকে ভালবাসা থাকে না।আর যদি বিয়ে না হয় তাহলে হয়ত বা ভালবাসাটা থাকে,শুধু মানুষটাই থাকে না। মানুষ এবং ভালবাসা এই দুয়ের মধ্যে ভালবাসাই হয়ত বেশি প্রিয়।
বিয়ে করার জন্য দরকার এমন একটি মেয়ে, যে খুব হাসিখুশি থাকবে, প্রচণ্ড রাগ করলেও পরক্ষণে ভুলে গিয়ে হাসবে। যে রাত ১টার সময় ছাদে উঠে বৃষ্টিতে ভিজতে আপত্তি করবে না। বই: এইসব দিনরাত্রি — হুমায়ূন আহমেদ
যে মানুষ স্বপ্ন দেখতে জানে না, সে কখনো বড় কিছু করতে পারে না।
গাধা এক ধরনের আদরের ডাক। অপরিচিত বা অর্ধ-পরিচিতদের গাধা বলা যাবে না। বললে মেরে তক্তা বানিয়ে দেবে। প্রিয় বন্ধুদেরই গাধা বলা যায়। এতে প্রিয় বন্ধুরা রাগ করে না বরং খুশি হয়।
দেশে প্রেমের অভাব নেই, অভাব শুধু ভাতের। বই: পারুল ও তিনটি কুকুর — হুমায়ূন আহমেদ
মানব জাতির স্বভাবই হচ্ছে, সত্যের চেয়ে বেশি মিথ্যার আশ্রয়কে নিরাপদ মনে করা।