#Quote
More Quotes by Humayun Ahmed
জীবনে বড় বড় বোকামিগুলি বুদ্ধিমান মানুষরাই করে।
বুদ্ধিমান মানুষের সঙ্গে কথা বলে আনন্দ পাওয়া যায়, আবার একেবারে বোকা মানুষের সঙ্গেও আনন্দ হয়। কিন্তু মাঝামাঝি বুদ্ধির মানুষের সঙ্গে কথা বললে কোনো আনন্দ নেই। বই: মিসির আলীর অমীমাংসিত রহস্য — হুমায়ূন আহমেদ
আলোটুকু তোমায় দিলাম। ছায়া থাক আমার কাছে।
মেয়েদের বোঝা সহজ নয়। যদি কেউ সত্যিই, কোনো মেয়েকে পুরোপুরি বুঝতে চায়, তাহলে হয় সে পাগল হয়ে যাবে, নয়তো তার প্রেমে পড়ে যাবে।
প্রেমের ক্ষেত্রে ভাগ্যের সহায়তা পাওয়া যায় না। গল্প কিংবা সিনেমায় হয়তো দেখা যায়, কিন্তু বাস্তব জীবন গল্প নয়। জীবনের ,নায়িকারা নায়কদের রাস্তায় দেখলেও চিনতে পারে না। বই: বহুব্রীহি
সব কষ্ট একসময় শেষ হয়ে যায়। মানুষের দুঃখ অনেকটা গ্যাস বেলুনের মতো—প্রথমে উঁচুতে উঠে থাকে, কিন্তু একসময় তা ধীরে ধীরে নিচে নেমে আসে। বেলুনে গ্যাস থাকলেও, সেটাকে সবসময় উড়িয়ে রাখার শক্তি আর থাকে না। বই: মেঘ বলেছে যাব যাব — হুমায়ূন আহমেদ
সময় নিজেই নেতা তৈরি করে। সঠিক সময়ে সঠিক নেতা আবির্ভূত হয়। বই: চাঁদের আলোয় কয়েকজন যুবক — হুমায়ূন আহমেদ
অতিরিক্ত রূপবতী মেয়েরাই বোকা হয়, আর এটাই জগতের স্বঃতসিদ্ধ নিয়ম।
কারণে মিথ্যা বলার চেয়ে, অকারণে মিথ্যা বলা মানুষ বেশি পছন্দ করে। বই: মিসির আলীর অমীমাংসিত রহস্য — হুমায়ূন আহমেদ
অভিমান ভালোবাসার মতোই, কখনও দীর্ঘস্থায়ী হয় না। বই: অনন্ত অম্বরে — হুমায়ূন আহমেদ