#Quote

এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়। - রবীন্দ্রনাথ ঠাকুর

Facebook
Twitter
More Quotes by Rabindranath Tagore
মনে যখন একটা প্রবল আনন্দ একটা বৃহৎ প্রেমের সঞ্চার হয় তখন মানুষ মনে করে, ‘আমি সব পারি’। তখন হঠাৎ আত্মবিসর্জনের ইচ্ছা বলবতী হইয়া ওঠে।
মন দিয়ে মন বোঝা যায়, গভীর বিশ্বাস শুধু নীরব প্রাণের কথা টেনে নিয়ে আসে। - রবীন্দ্রনাথ ঠাকুর
খেয়াঘাটে ওঠে গান অশ্বথতলে , পান্থ বাজায়ে বাঁশি আন্‌মনে চলে । ধায় সে বংশীরব বহুদূর গাঁয় , জনহীন প্রান্তর পার হয়ে যায়।
প্রকৃতির রহস্য বুঝে গায় গান প্রাকৃত পুরুষ তাঁহার হাস্যে জড়িয়া রইলে কুঁড়ে বজায় ময়লা প্রকৃতির রহস্য বুঝে কান্না হাসিয়া রইল ময়লা - রবীন্দ্রনাথ ঠাকুর
পাপকে ঠেকাবার জন্য কিছু না করাই তো পাপ। - রবীন্দ্রনাথ ঠাকুর
অধিকার ছাড়িয়া দিয়া অধিকার ধরিয়া রাখার মত বিড়ম্বনা আর হয় না। - রবীন্দ্রনাথ ঠাকুর
মেয়েটির বিবাহের বয়স পার হইয়া গেছে , কিন্তু আর কিছুদিন গেলে সেটাকে ভদ্র বা অভদ্র কোনো রকমে চাপা দিবার সময়টাও পার হইয়া যাইবে । মেয়ের বয়স অবৈধ রকমে বাড়িয়া গেছে বটে , কিন্তু পণের টাকার আপেক্ষিক গুরুত্ব এখনো তাহার চেয়ে কিঞ্চিৎ উপরে আছে , সেইজন্যই তাড়া।
ভাবিতেছিলাম উঠি কি না উঠি,অন্ধ তামস গেছে কিনা ছুটি, রুদ্ধ নয়ন মেলি কি না মেলি তন্দ্রা-জড়িমা মাজিয়া। এমন সময়ে, ঈশান, তোমার বিষাণ উঠেছে বাজিয়া। - রবীন্দ্রনাথ ঠাকুর
যে পুরুষ অসংশয়ে অকুন্ঠিতভাবে নিজেকে প্রচার করিতে পারে সেই সমর্থ পুরুষ সহজেই নারীর দৃষ্টি আর্কষণ করিতে পারে।
মানুষের একটা বয়স আছে যখন সে চিন্তা না করিয়াও বিবাহ করিতে পারে। সে বয়স পেরোলে বিবাহ করিতে দুঃসাহসিকতার দরকার হয়। - রবীন্দ্রনাথ ঠাকুর