#Quote
More Quotes
চোখ বিশ্বাস করে নিজেকে আর কান বিশ্বাস করে অন্যকে,জীবনে আপনি যেটা করেন, তা- ই বলে দেয় যে আপনি কে।
ঈশ্বরের প্রতি বিশ্বাস ও আস্থা রাখলে তিনি অবশ্যই সঠিক মার্গ দর্শন করান।
বিশ্বাস হারিয়ে গেলে সম্পর্কটা থেকে কেবল একটা অভ্যাসই পড়ে থাকে।
বিশ্বাসে-শ্রদ্ধায়-ভক্তিতে কেউ যখন নিমগ্ন থাকে তখন তাকে দেখতে বড় ভালো লাগে। চোখ বুজে কেউ ধ্যান করছে,এই দৃশ্যটা দেখলে আমার এখনও শ্রদ্ধা হয়, সে যারই ধ্যান করুক না কেন।
নদীর এপাড় কহে ছাড়িয়া নিশ্বাস, ওপাড়েতে সর্ব সুখ আমার বিশ্বাস।
আমার মনেহয়, বিশ্বাস আর ধৈর্য একে অপরের হাত ধরে চলে। তুমি যখন সবকিছুর পরও সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখবে, তখন তোমার জীবনে আনন্দ নেমে আসবে। যখন সৃষ্টি কর্তার ওপর তোমার বিশ্বাস থাকবে, তুমি অনেক বেশি ধৈর্য ধারণ করতে পারবে। জয়েস মেয়ার
কোনো ভালো লোকের নামে কেহ কুৎসা রটাইলে লোকে সহজেই তাহা বিশ্বাস করে।
যে কাউকে বিশ্বাস করে না, তাকে কেউ বিশ্বাস করে না । — প্রচলিত প্রবাদ
মানুষ একা হয় জন্মসূত্রে, আর একাকী হয় বিশ্বাসঘাতকতায়।
শিশুকে মাতা বলপূর্বক ঘুম পাড়াইতে বসিলে, ঘুম না পাওয়ায় শিশু যখন মাথা তুলিয়া ইতস্ততঃ দেখে তখনই মাতা বলেন, ঘুমা শিগগির ঘুমা! ঐ দেখ জুজু! ঘুম না পাইলেও শিশু অন্তত চোখ বুজিয়া পড়িয়া থাকে। সেই রুপ আমরা যখন উন্নত মস্তকে অতীত ও বর্তমানের প্রতি দৃষ্টিপাত করি, অমনই সমাজ বলে, ঘুমাও ঘুমাও ঐ দেখ নরক! মনে বিশ্বাস না হইলেও অন্তত আমরা মুখে কিছু না বলিয়া নীরব থাকি।