#Quote
More Quotes
অনুভূতি চলে গেল একা-একা কী করি বল? পাঁচ বছর একসাথে এক শহরে, চারিপাশে চেনা মুখ, তবু কান্না থামে না, এ খেলায় মন কী চায় এ মন তা জানে না।
হাসি জিনিসটা নিজে থেকে আসে, কিন্তু কান্না জিনিসটা অন্যের ধারা আসে।
প্রতিটি কান্না, প্রতিটি হাসি – সাক্ষী থাকেন মা।
একজন পুরুষের কান্না হল তার ভেতরের অন্তর্দ্বন্দ্বের চিহ্ন, যা তাকে মানবীয় করে তোলে।
সরল মনের মানুষরা অন্যকে সুখী দেখতে চায়, এমনকি নিজের কান্না গোপন রেখেও তাদের ভালোবাসা স্বার্থের বাইরে।
নব্বই দশকের সেই বিশ্বকাপ ফাইনাল, মারাদোনার সেই জাদু… আজও চোখে ভাসে সেই আবেগ, সেই কান্না নস্টালজিয়া যেন আজও তাড়িয়ে ফেরে।
ইচ্ছেগুলো করছি খুন,সুখ কিনবো বলে, সুখের ঘরে কানাকুড়ি, অ-সুখ বাস করে, শর্তে বাঁচা এ জীবন শুধুই বিনিময়, কান্না চেপে করছি শুধু সুখের অভিনয়।
ভালো বন্ধু মানে, হাসিতে ও কান্নায় একসঙ্গে থাকা।
ঈশ্বরকে কোথায় পাওয়া যাবে? কষ্টে নাকি বিদ্রোহে? একজন মানুষ কখন সত্যিকারের মানুষ হয়? কখন সে বশ্যতা স্বীকার করে কিংবা কখন অস্বীকার করে? কষ্ট থাকে কোথায় নিয়ে যায়? আত্মশুদ্ধির দিকে নাকি পশুত্বের দিকে? — এলি উইজেল
বৃষ্টি বিহীন, বৈশাখী দিন দমকা বায়ে, নূপূর পায়ে যখন আসে, গন্ধ ভাসে! পাকা আমের কালো জামের সঙ্গে লিচু, আরো কিছু ফলের সাথে সবাই মাতে! আসলে ঝড়, কন্ঠ স্বর হয়রে ভারী, তবুও আড়ি ভাঙে ঘর, ভাঙে চর কান্না বাড়ে, নদীর পাড়ে!