#Quote
More Quotes by Md Bayazid Miah
মসজিদ, মন্দির, গির্জা সেতো আছে বহুদূর তোমার মাঝেই আছে শ্রেষ্ঠ ধর্মশালা সেথায় বাজাও আরাধনার সুর।
যখন সুখের জোয়ার আসবো আমার আঙিনায় তখন সেই জোয়ারে তুমি ভাইসা আইসো, তোমার সখের ষোলকলা পুরা করমু!
প্রতি ফোঁটা অশ্রুর শরীরে এক একটা কারণ লুকিয়ে থাকে।
ল্যাম্পপোস্টের ঝাপসা আলো আর কুয়াশায় ঢেকে যাক নিশিকান্তের নিখাদ কৌমুদী, যেমনটা তোমার সৌন্দর্যকে আড়াল করেছে কেমিক্যালের প্রলেপ; বসন্তঘোষ, তিথিক্ষয়, যৌবনলক্ষণ এসব থাক তোমার নাকের ডগায় আমি নাহয় নিবারিত অনুরক্ত হয়ে থেকে যাই তোমার খোঁপার ভাঁজে!
যেদিন তোমার হাওড়-বাওড় শুকিয়ে প্রেমশূন্য হয়েছে সেদিনি আমি প্রকৃতপক্ষে অমানুষ হয়ে গেছি!!
আমাকে বিষাদময় রাত্রি দাও আমি তোমায় স্বর্গময় জীবন দেবো।
যদি তুমি পূনর্জন্মে বিশ্বাস করো তবে আমি বুনোহংসী হয়ে জন্ম নেবো কয়েকশ যুগ উড়ে বেড়াবো তোমার আকাশে!
এবারের বসন্তটা তোমার অযাচিত শহরে কাটাতে চাই অনিয়মের বেড়াজাল টপকে চষে বেড়াতে চাই মরচে ধরা প্রতিটা অলিগলি।
কষ্টের মাঝে কখনো উদাসীন হয়েও না। কারণ কষ্টকালটাই মানুষের শ্রেষ্ট শিক্ষাকাল ।
পৃথিবীর সব থেকে বড় বটবৃক্ষটির নাম হচ্ছে 'বাবা'!