#Quote
More Quotes
পাখি কখনও ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না। কারণ তার বিশ্বাস ডালের ওপর নয়, বিশ্বাস তার ডানার ওপর। তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখুন, অন্যের ওপর নয়।
একাকীত্ব যখন অসহনীয় পর্যায়ে চলে আসে। তখন মানুষ মারাত্মক রকম ভাবে ডিপ্রেশনে চলে যায়। যেটা সহজে দূর করা যায় না।
রক্তের সম্পর্ক ছাড়া, কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে।
অভিমান ভাঙাতে একমাত্র সেই জানে। থেকে যাওয়ার জন্য আসে যে ছেড়ে যাওয়ার জন্য নয়।
মানুষ যখন কিছু পায় তখন বোঝে না সে কি পেয়েছে। যখন হারিয়ে ফেলে তখন বোঝে সে কি পেয়েছিল, কাকে সে হারিয়েছে।
জীবনে পরাজয় বলতে কিছু নেই। ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যান, আপ্রাণ চেষ্টা চালিয়ে যান, দেখবেন জয় নিশ্চিত।
কারো দূর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে মজার ব্যাপার, সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে।
যে অভিমান বোঝে না, তার কাছে অভিযোগ করাটা অর্থহীন!
কারোর খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না, পারলে সাহায্য করো। কারণ খারাপ সময় একদিন তোমারও আসবে।
পৃথিবীতে যারা নালিশ করতে পারে না, চুপ করে থাকে, তারাই উল্টে আসামী হয়। – রবীন্দ্রনাথ ঠাকুর