#Quote
More Quotes
মানুষ যখন কিছু পায় তখন বোঝে না সে কি পেয়েছে। যখন হারিয়ে ফেলে তখন বোঝে সে কি পেয়েছিল, কাকে সে হারিয়েছে।
পাখি কখনও ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না। কারণ তার বিশ্বাস ডালের ওপর নয়, বিশ্বাস তার ডানার ওপর। তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখুন, অন্যের ওপর নয়।
জীবনে এমন একটা সম্পর্ক করা উচিত যার সাথে সকল কিছু শেয়ার করা যায়, রাগ করা যায়, অভিমান করা যায়, ঝগরা করা যায়; কিন্তু তাকে কখনই ভুলে থাকা যায় না।
রক্তের সম্পর্ক ছাড়া, কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে।
তোমার সমস্যা তোমাকেই সমাধান করতে হবে। বাকিরা তো ৫ মিনিট পরামর্শ দিয়ে চলে যাবে।
বন্ধু সে নয়, যে অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করবে। বন্ধু হলো সে, যে সন্দেহ তো দূরের কথা, কেউ তোমার নামে কিছু বললে, সে তোমার পক্ষ নিয়ে প্রতিবাদ করবে।
কেউ কারো জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে থাকে। জীবন চলে যায় জীবনের নিয়মে, শুধু মরে যায় ভালোবাসা, প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো।
জীবন টা এমন এক পর্যায়ে পৌছে গেছে যেখানে রাগ করলেও কেউ ভাঙাতে আসে না, কেউ কেয়ার করে না। নিজের রাগ নিজেকেই ভাঙিয়ে নিজেকে শান্তনা দিতে হয়।
একা বাঁচতে শিখো..! মানুষ শান্তনা দিবে শান্তি না..!
একাকীত্ব যখন অসহনীয় পর্যায়ে চলে আসে। তখন মানুষ মারাত্মক রকম ভাবে ডিপ্রেশনে চলে যায়। যেটা সহজে দূর করা যায় না।