#Quote
More Quotes by Rabindranath Tagore
ওগো অকরুণ, কী মায়া জানো, মিলনছলে বিরহ আনো | - রবীন্দ্রনাথ ঠাকুর
আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়; একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম। - রবীন্দ্রনাথ ঠাকুর
যে পুরুষ অসংশয়ে অকুন্ঠিতভাবে নিজেকে প্রচার করিতে পারে সেই সমর্থ পুরুষ সহজেই নারীর দৃষ্টি আর্কষণ করিতে পারে।
পাপকে ঠেকাবার জন্য কিছু না করাই তো পাপ। - রবীন্দ্রনাথ ঠাকুর
অতিদূর পরপারে গাঢ় নীল রেখার মতো বিদেশের আভাস দেখা যায়-- সেখান হইতে রাগ-দ্বেষের দ্বন্দ্বকোলাহল সমুদ্র পার হইয়া আসিতে পারে না।
আমি তোমারি বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস– দীর্ঘ দিবস, দীর্ঘরজনী, দীর্ঘ বরষ-মাস ।যদি আর-কারে ভালোবাস, যদি আর ফিরে নাহি আস, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত পাই গো। - রবীন্দ্রনাথ ঠাকুর
তোমার অশোকে কিংশুকে, অলক্ষ্য রঙ লাগল আমার অকারণের সুখে। - রবীন্দ্রনাথ ঠাকুর
সময়ের সমুদ্রে আছি কিন্তু এক মুহুর্তে সময় নেই। - রবীন্দ্রনাথ ঠাকুর
সংসারের কোন কাজেই যে হতভাগ্যের বুদ্ধি খেলে না, সে নিশ্চয়ই ভাল বই লিখিবে। - রবীন্দ্রনাথ ঠাকুর
পুরুষের বুদ্ধি খড়গের মতো, শান বেশি না দিলেও কেবল ভারেই অনেক কাজ করতে পারে। মেয়েদের বুদ্ধি কলম-কাটা ছুরির মতো, যতই ধার দাওনা কেনো, তাতে বৃহৎ কাজ চলে না।