#Quote
More Quotes
বই কিনে কেউ দেউলিয়া হয় না। – প্রমথ চৌধুরী
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন যে “বই পড়াকে যথার্থ হিসেবে যে সঙ্গী করে নিতে পারে,তার জীবনের দুঃখ কষ্টের বোঝা অনেক কমে যায়।” এখন ভাবুন আপনি যদি রোজ গ্রন্থাগারে গিয়ে বই পড়ে জ্ঞান আহরণ করেন তবে আপনার জীবনে হয়তো কোনো দুঃখ জায়গা করতে পারবে না।
কফি, বই আর নিজের সাথে আড্ডা আমার সেরা অবসর।
প্রিয় তুমি কি জানো? তোমার কুলে মাথা রেখে বই পড়ার সুখ আমি পৃথিবীর অন্য কোথাও পাই না।
বই বিশ্বাসের অঙ্গ, বই মানব সমাজকে টিকাইয়া রাখিবার জন্য জ্ঞান দান করে।
গোটা পৃথিবী একটা বই যারা ভ্রমণ করে না তারা এই বইটি থেকে বঞ্চিত হয়।
চাকরিদাতার মতো আচরণ করুন কে আপনাকে বলেছে চাকরির কথা? আপনার শিক্ষক বলেছে না টেক্সট বইয়ে চাকরির কথা লেখা আছে? চাকরির কথা ভুলে যান। চাকরির চিন্তা পুরাতন আমলের ধ্যান ধারণা। এটা থেকে বের হয়ে আসুন। নিজেকে বার বার বলুন আমি চাকরি প্রার্থী নই, আমি চাকরি দাতা এবং সেই মোতাবেক চিন্তা আর আচরণ করুন। আপনি দেখবেন আপনার কাজে অসাধারণ পরিবর্তন এসেছে এবং পরিবর্তনের সুচনা হয়েছে আপনার মাথা আর চিন্তা চেতনা থেকে। আমরা সবাই জন্ম থেকেই উদ্যোক্তা এবং সবার মধ্যে উদ্যোক্তা হবার মতো যোগ্যতাও আছে। এটা আমাদের ডিনএতে আছে এবং এই ক্ষমতা ব্যবহার করেই মানুষেরা এত বছর ধরে এই পৃথিবীতে বসবাস করছে। আমরা যখন গুহাতে থাকতাম তখন আমরা এক গুহা থেকে আরেক গুহাতে চাকরি খুজতাম না। মানুষ জীবনধারণের জন্য উদ্যমী আর সমস্যা সমাধানকারী ছিল, মানুষ জন্ম নেয়নি অন্যের হয়ে কাজ করার জন্য ভুলক্রমে আমাদেরকে চাকরি প্রার্থী বানিয়ে দেয়া হয়েছে। যখনি আপনি চাকরি করা শুরু করেন তখনি আপনি আপনার বিশাল সৃজনশীল ক্ষমতাকে ছোট ছোট অংশে বিভক্ত করে অনেক কম বানিয়ে ফেললেন।
জীবনটা বই এর পাতার মতো যতই উলটাবে ততই নুতুন কিছু শিকবে।
আমি একদিন একটি বই পড়লাম এবং আমার পুরো জীবন বদলে গেল। – ওরহান পামুক
একটি বই পড়া মানে হলো একটি সবুজ বাগানকে পকেটে নিয়ে ঘোরা।