#Quote
More Quotes by Rabindranath Tagore
আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই ও সেই জন্যই বন্ধুকে চাই! - রবীন্দ্রনাথ ঠাকুর
আমার তৃষ্ণা তোমার সুধা তোমার তৃপ্তি আমার সুধা। - রবীন্দ্রনাথ ঠাকুর
মানুষের একটা বয়স আছে যখন সে চিন্তা না করিয়াও বিবাহ করিতে পারে। সে বয়স পেরোলে বিবাহ করিতে দুঃসাহসিকতার দরকার হয়। - রবীন্দ্রনাথ ঠাকুর
ধর্ম যারা সম্পূর্ণ উপলব্ধি না করিয়া প্রচার করিতে চেষ্টা করে তহারা ক্রমশই ধর্মকে জীবন হইতে দূরে ঠেলিয়া থাকে। ইহারা ধর্মকে বিশেষ গন্ডি আঁকিয়া একটা বিশেষ সীমানার মধ্যে আবদ্ধ করে।
প্রকৃতির কোলে হে মানব, তুমি বসব কোথায়? বিকাশ হলো তবে মনে, তব হবে সোয়ারথ - রবীন্দ্রনাথ ঠাকুর
উপার্জনে আমাদের সুযোগ কম বলেই আসক্তি সঞ্ছয়ে ভিতু আমরা।- রবীন্দ্রনাথ ঠাকুর
সঞ্চয়ের বড়ো দুর্জয় নেশা ...আমাদের দেশে ইহাকেই বলে নিরানব্বইয়ের ধাক্কা।- রবীন্দ্রনাথ ঠাকুর
হঠাৎ একদিন পূর্ণিমার রাত্রে জীবনে যখন জোয়ার আসে, তখন যে একটা বৃহৎ প্রতিজ্ঞা করিয়া বসে জীবনের সুদীর্ঘ ভাটার সময় সে প্রতিজ্ঞা রক্ষা করিতে তাহার সমস্ত প্রাণে টান পড়ে।- রবীন্দ্রনাথ ঠাকুর
নিজের অজ্ঞতা সম্বন্ধে অজ্ঞানতার মতো অজ্ঞান আর তো কিছু নাই
প্রেমের মধ্যে ভয় না থাকলে রস নিবিড় হয় না।