#Quote
More Quotes
গুণ্ডারা সামাজিক জীব, সমাজের বিকার ওদের চালায়।
লাইব্রেরি হলো একটি স্কুলের হৃদয় যা ছাত্রছাত্রীদের হৃদয় গঠনেও ভূমিকা পালন করে।
দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। এটি সমাজকে তিলে তিলে ধ্বংস করে দেয়। ইসলামের দৃষ্টিতে দুর্নীতি করে মানুষের সম্পদ লুণ্ঠন করা জঘন্যতম অপরাধ। পবিত্র কোরআনে এ ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা এসেছে।
রাজনীতিবিদদের কামড়াকামড়ির দায় রাজনীতির নয়, বরং বুর্জোয়া কাঠামোর নড়বড়ে গঠনই রাষ্ট্রের বারোটা বাজিয়ে দেয়।
এটি একটি বিশ্বব্যাপী সঙ্কট, একটি ব্যক্তিগত চ্যালেঞ্জ, বা একটি সামাজিক সমস্যা হোক না কেন, বর্তমান অবস্থা স্বীকার করা একটি অগ্রগতির পথ নির্ধারণের জন্য অপরিহার্য
রাজনীতি সমাজকে একটা মাত্রা দেয় ভালো রাজনীতি ভালো সমাজ তৈরি করে,আর খারাপ রাজনীতি খারাপ সমাজ তৈরি করে।
রাজনীতি হলো সমস্যা অনুসন্ধান করা, সব জায়গায় এটার খোঁজ করা, এটি ভুলভাবে নির্ণয় করা এবং ভুল প্রতিকার প্রয়োগ করার শিল্প । — গ্রাচো মার্কস
স্ত্রী লোকদিগের উপর যেমন কঠিন শাসন, পুরুষের উপর তেমন কিছু নেই। কথায় কিছু হয় না, ভ্রষ্ট পুরুষের কোন সামাজিক দণ্ড নেই। একজন স্ত্রী সতীত্ব সম্বন্ধে কোন দোষ করিলে সে আর মুখ দেখাইতে পারে না। হয়তো আত্মীয় স্বজন তাকে বিষ প্রদান করেন, আর একজন পুরুষ প্রকাশ্যে সেই সব কাজ করিয়া রোশনাই করিয়া জুড়ি হাকাইয়া রাত্রিশেষে পত্নীকে চরণরেণু স্পর্শ করাইয়া আসেন, পত্নী পুলকিত হয়েন।
বিজয়ের প্রকৃত স্বাদ আমরা পাইনি। মানুষ হত্যার রাজনীতি চাইনি। যা চেয়েছি তার ধারেকাছেও যাইনি।
সৎ মনোভাব এবং সঠিক পথে চলার আকাঙ্ক্ষা একজন ছাত্রকে ভালো রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি জীবনে সফলতা অর্জনে সহায়তা করতে পারে।