#Quote
More Quotes
কাউকে দূর থেকে ভালবাসাই সব থেকে পবিত্র ভালোবাসা। কারন এ ভালবাসায় কোন রকম অপবিত্রতা থাকে না, কোন শারিরীক চাহিদা থাকে না। শুধু নীরব কিছু অভিমান থাকে, যা কখনো কেউ ভাঙায় না।
সুখের স্মৃতি রেখ মনে, মিশে থেক আপন জনে , মান অভিমান সব ভুলে , খুশির প্রদীপ রেখ জেলে ,হাজার সূর্য তোমার চোখে, বন্ধু তুমি থেক সুখে। শুভ নববর্ষ
কিছু অভিমান বন্দী করেছি ছোট নীল খামে, সময় হলেই পাঠিয়ে দিবো তোর ডাক নামে।
আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নিরবে ফিরে যাওয়া অভিমান-ভেজা চোখ,আমাকে গ্রহণ করো। উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান,আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে নেওয়া ঘোলাটে চাঁদ। আমাকে আর কি বেদনা দেখাবে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
তোমার ওপর অভিমান করার অধিকার হারিয়ে ফেলেছি, কারণ তুমি আর আমার কাছে নেই।
অভিমান করেছি কারণ তুই আপন ছিলি।
নিজের স্ত্রীকে ভালোবাসুন সে অভিমান করে বসে থাকে আপনার জন্য সেই অধিকার যে তার আছে এ যে তার ভালোবাসারই বহির্প্রকাশ তাই তো সে অনন্য।
কহিলাম ওগো কবি, অভিমান করেছ কি তাই? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। কহিল সে পরম হেলায়- বৃথা কেন? ফাগুন বেলায় ফুল কি ফোটে নি শাখে? পুষ্পারতি লভে নি কি ঋতুর রাজন? মাধবী কুঁড়ির বুকে গন্ধ নাহি? করে নি সে অর্ঘ্য বিরচন?- সুফিয়া কামাল
আজ আমাদের বিবাহ বার্ষিকী । একযুগ পার হলো, সুখ-দুঃখ, মান-অভিমানের মাঝে তুমি সবসময় আমার পাশে থেকেছো। বাকি জীবনও যেনো তুমি এভাবেই পাশে থেকো। হ্যাপি এনিভার্সারি !
সম্পর্কের মাঝে রাগ অভিমান থাকবে! তাই বলে সেই সময় তৃতীয় কোন ব্যক্তিকে সুযোগ দিতে নেই।