#Quote
More Quotes
যখন টাকা থাকে তখন সবাই পাশে থাকে!!! আর টাকা না থাকলে নিজের পরিচিত মানুষ গুলোও অপরিচিত হয়ে যায়।
টাকা কামানো শুরু করো, মেয়ে কেনো মেয়ের মা ও পছন্দ করে চকলেট বয় বলে ডাকবে।
সময়কে দোষ না দিয়ে নিজেকে একটু বোঝা দরকার।
মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর ।
জ্ঞানী না হলেও জ্ঞান দেওয়া যায়, কিন্তু ধনী হলে ধন দেওয়া যায় না, আবার কিছু ক্ষেত্রে ধনী লোকজন ধন দান করতেও চায় না, বরং সেই ধনের জোরে অহংকার করতে পছন্দ করে।
পৃথিবীর সবখানে সোনা আছে শুধু দেখার জন্য সঠিক ভাবে অবহিত হতে হবে।
এমন কিছু ব্যক্তি আছে যারা প্রচুর সম্পদ সংগ্রহ করে মনে করে তারা অনেক বেশি ধনী, আসলে তারা ভুলে যায় এগুলো কেবলই অর্থ।
টাকাগুলো প্যান্ট এর মধ্যে থেকে পচে যাওয়ার আগে মানুষের শরীর পচে যায়। তার পরেও মানুষের অহংকার কমে না। বাড়ি গাড়ি সম্পদের বড়াই, শক্তির বড়াই, রূপের অহংকার আরও কতো কিছুই না করে।
তুমি টাকা কামাও ; সম্পর্ক মানুষ নিজে বানাবে!
যারা খেটে খায় তারা টাকার মূল্য বোঝে! আর যারা পরের টাকা মেরে খায়, তারা টাকার মূল্য বোঝে না, শুধু টাকার গরম দেখায়।