#Quote
More Quotes
সাফল্যের রাস্তা এবং ব্যর্থতার রাস্তা প্রায় একই রকম।
কঠোর পরিশ্রম ও অধ্যবসায় তোমাকে সফলতার পথে নিয়ে যাবে।
পরিবারের সবাই মিলে কোন সিদ্ধান্ত নেয়া পৃথিবীর সবচেয়ে উত্তম সিদ্ধান্ত গুলোর মধ্যে একটা। এ ধরনের সিদ্ধান্তগুলো সচরাচর ব্যর্থ হয় না।
পৃথিবীতে সেইসব মানুষ জীবনে এমন কিছু গুরুত্বপূর্ণ সম্মান অর্জন করেছে , যারা সব আশার আলো নিভে যাওয়ার পরও চেষ্টা চালিয়ে গেছে, ব্যর্থতা তাঁদের গতিকে কখনও স্তিমিত করে দেয়নি ।
মেঘ জমেছে চোখের পাতায় কখন যে কী হয়! ভালোলাগা, ভালো থাকার ব্যর্থ কিছু অভিনয়।
তোমাকে ভুলে যাওয়ার জন্য শত চেষ্টা করেও ব্যর্থ হলাম। আমি জানি পারব না। তবুও তোমাকে ভুলে যাওয়ার যে অনন্ত প্রচেষ্টা। তা যেন আমার অজন্ম পিপাসা।
ব্যর্থ প্রেম কিছু না, বিরহ শুধু মনের কষ্ট, ও সমস্তের জন্য মানুষের খুব বেশি আসে যায় না। ছেলে স্বর্গে গেলে মাকেও তো তা সহিতে হয়। কিন্তু সবচেয় ভয়ানক মনে হয় ট্রাজেডিটা, যখন বুঝিতে পারা যায় যাকে ভালোবাসিয়াছিলাম তার হৃদয় হৃদয়ের রীতিনীতি মানে না। আমাকে সরল ভালোমানুষ পাইয়া, আমার প্রথম যৌবনের অমূল্য সম্পদটুকু সে আমাকে ঠকাইয়া গ্রহণ করিয়াছে, শুধু একটু মজা করিবার জন্য।
. পৃথিবী জুড়ে প্রতিটি নরনারী এখন মনে করে তাদের জীবন ব্যর্থ, কেননা তারা অভিনেতা বা অভিনেত্রী হতে পারেনি।
কেউ দৃষ্টিভঙ্গির ব্যর্থতার কারণে যদি আপনাকে চিনতে না পারে তবে তাতে আপনার মূল্য কিন্তু কমে যায় না।
আসলে মানুষ কখনো ব্যর্থ হয় না, সে শুধুমাত্র একটি পর্যায়ে এসে হার মেনে যায়।