#Quote
More Quotes
আত্মবিশ্বাস অহংকার নয়, এটি কেবল নিজের ক্ষমতা সম্পর্কে সচেতন হওয়া।
সবটাই দৃষ্টিভঙ্গির ব্যাপার ভালো-মন্দের নয়, কারোর চোখে যেটা সুন্দর তোমার কাছে সেটা অসুন্দর, তোমার কাছে আমি ভালো আবার আমার কাছে তুমি খারাপ, একটা কাজ অনেকের কাছে গ্রহনযোগ্য আবার তা কারোর কাছে দৃষ্টিকটু, কেউ করে আলোচনা আর কেউ করে সমালোচনা, যার চোখে যে যেমন ভিন্নধর্মী মানুষের দৃষ্টিকোণ কিংবা মনোবৃত্তির প্রকরণ।
হতাশাগ্রস্ত মানুষ সর্বদা প্রতিটি সুযোগে অসুবিধা দেখে। অন্যদিকে আশাবাদী মানুষ প্রতিটি অসুবিধায় নতুন সুযোগ খোঁজে। আসলে সবটাই মানুষের দৃষ্টিভঙ্গির খেলা।
সাহসী ও ঝুঁকি গ্রহনে উৎসাহী হোন। সুযোগ হাতছাড়া করবেন না। পেছনের দিকে তাকালে দেখবেন, কাজ করে অনুতপ্ত হওয়ার চেয়ে যে সুযোগ আপনি হাতছাড়া করেছেন, তা নিয়েই অনুতপ্ত হচ্ছেন বেশি।
সব সুখই বিলাসিতা, শুধু দৃষ্টিভঙ্গি আপেক্ষিক !!!
দৃষ্টিভঙ্গি হলো একটি ছোট্ট জিনিস তবে তা কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম। — উইন্সটন চার্চিল
প্রতিটি দৃষ্টিকোণ থেকে কিছুই সুন্দর নয়।
যদি আপনি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারেন, তাহলেই আপনি আপনার জীবন পরিবর্তন করতে পারেন।
আমাদের চোখ কোনও জিনিসকে সেভাবেই দেখে যেভাবে আমাদের মন দেখতে বলে। তাই তো একই জিনিস একেক জনের কাছে একেক রকম হয়, কারণ তাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন।
সময় সবাইকেই বদলে দেয়। সেই সাথে সময় বদলায় জীবন সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গিও।