#Quote
More Quotes
সরকারী কর্মচারীদের জনগণের সাথে মিশে যেতে হবে। তারা জনগণের খাদেম, সেবক, ভাই। তারা জনগণের বাপ, জনগণের ছেলে, জনগণের সন্তান। তাদের এই মনোভাব নিয়ে কাজ করতে হবে।
আদর্শ মানুষকে কেউ পছন্দ করে না, আদর্শ মানুষ ডিসটিল্ড ওয়াটারের মত স্বাদহীন । সমাজ পছন্দ করে অনাদর্শ মানুষকে । যারা ডিস্টিল্ড ওয়াটার নয়। কোকাকোলা ও পেপসির মতো মিষ্টি কিন্তু ঝাঁঝালো । — হুমায়ূন আহমেদ
এখন পিতামাতারা গৌরব বোধ করেন যে, তাদের পুত্রটি গুন্ডা । বাসায় একটি নিজস্ব গুন্ডা থাকায় তাদের সালাম দেয় । মুদিদোকাদার খুশী হয়ে বাকী দেয় । বাসার মেয়েরা নির্ভয়ে একলা পথে বের হতে পারে এবং বাসায় একটি মন্ত্রী পাওয়ার সম্ভাবনা থাকে । — হুমায়ূন আজাদ
সমাজে থাকা মানুষকে একজনের পাপের ফলভোগ সকলে মিলে ভাগ করে নিতে হয়, কারণ অতীতে ভবিষ্যতে, হৃদয়ে হৃদয়ে, দূরে দূরান্তে মানুষ যে পরস্পরের সাথে একসূত্রে গাঁথা হয়ে আছে।
উত্তম আদর্শের লালন আমাদেরকে সমাজে মাথা উঁচু করে বাঁচতে শেখায়, আর আদর্শহীনতা সমাজে লাঞ্চিত করে।
এই সমাজের রীতিনীতি, মনের ভেতর জাগায় ভীতি ! কোন্ নীতিতে চলে মানুষ? বুঝতে গিয়ে হলাম বেহুঁশ !
একটি সমাজে বাস করতে হলে সকলের সাথে মিলে মিশে থাকতে হয়, সমাজের মধ্যে থেকে কেউ একাকী বা আলাদা থাকতে পারে না।
একটি জাতির উন্নতি নির্ভর করে সে জাতির নারীদের উন্নতির উপর। — বেগম রোকেয়া
শিক্ষকের জীবনের থেকে চোর, চোরাচালানি, দারোগার জীবন অনেক আকর্ষণীয় । এ সমাজ শিক্ষক চায় না, চোর-চোরাচালানি,দারোগা চায় । — হুমায়ূন আজাদ
আমাদের সমাজে বহু যুবক নিজের অধিকার থেকে বঞ্চিত, আর এইসব অধিকার হয়তো আন্দোলন না করে পাওয়া যাবে না। তবে অনেকেই এরূপ আন্দোলন শুরু করার ক্ষেত্রে ভীতু মনোভাব রাখে সেক্ষেত্রে ছাত্র রাজনীতি করার মধ্য দিয়েই হয়তো তাদের ভবিষ্যতের অধিকার আদায়ে সাহসের যোগান হবে।