#Quote

আবার যেদিন শিউলি ফুটে ভ’রবে তোমার অঙ্গন, তুলতে সে ফুল গাঁথতে মালা কাঁপবে তোমার কঙ্কণ- কাঁদবে কুটীর-অঙ্গন! শিউলি ঢাকা মোর সমাধি প’ড়বে মনে, উঠবে কাঁদি’! বুকের মালা ক’রবে জ্বালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি ঘুচবে- বুঝবে সেদিন বুঝবে! - কাজী নজরুল ইসলাম

Facebook
Twitter
More Quotes
পংক্তিতে পংক্তিতে বেঁচে থাকে কত অবিস্মৃত বেদনা, বেঁচে থাকে কন্টকাবৃত পথে দাঁড়িয়ে থাকা কবির ভাবনা।
তোমার সখার আসবে যেদিন এমনি কারা-বন্ধ, আমার মতন কেঁদে কেঁদে হয়ত হবে অন্ধ- সখার কারা-বন্ধ! বন্ধু তোমার হানবে হেলা ভাঙবে তোমার সুখের মেলা; দীর্ঘ বেলা কাটবে না আর, বইতে প্রাণের শান- এ ভার মরণ-সনে বুঝ্বে- বুঝবে সেদিন বুঝবে! - কাজী নজরুল ইসলাম
জীবনের সব রং মুছেযেদিন বাসা বাঁধল বেদনা,সেদিন হতেই শুরু হলবিরামহীন কাব্য-সাধনা;তাই আজ বিধাতার কাছেকরি শুধু একটি প্রার্থনা_বেদনাকে তুমি করে দাওমোর জীবনের চিরসাথি, যেন বেদনার নোনাজলে…..আমি ডুবে থাকি দিবারাতি ।
পাখিকে জিজ্ঞেস করো নিরিবিলি, পক্ষপাতহীন পাখি বিস্তারিত সংবাদ জানাবে কী কী ব্যথা এবং আর্দ্রতা রেখেছে দখল করে আশৈশব আমার একালা, আমি কতো একা, কতোখানি ক্ষত আর ক্ষতি নিয়ে বেদনার অনুকূলে প্রবাহিত আমার জীবন - হেলাল হাফিজ
নিজের জীবনের সকল উঠাপরা, সবকিছুকে সহজভাবে গ্রহণ করতে পারলে মানুষের জীবনের অর্ধেক দুঃখ-কষ্ট, ব্যথা-বেদনা কমে যেত।
গাইতে ব’সে কন্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না, ব’লবে সবাই- সেই যে পথিক তার শেখানো গান না? আসবে ভেঙে কান্না! প’ড়বে মনে আমার সোহাগ, কন্ঠে তোমার কাঁদবে বেহাগ! প’ড়বে মনে অনেক ফাঁকি অশ্র-হারা কঠিন আঁখি ঘন ঘন মুছবে- বুঝবে সেদিন বুঝবে! - কাজী নজরুল ইসলাম
আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নীরবে ফিরে যাওয়া অভিমান-ভেজা চোখ, আমাকে গ্রহণ করো। উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান, আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে নেওয়া ঘোলাটে চাঁদ। আমাকে আর কি বেদনা দেখাবে?
নারীর প্রেমে মিলনের গান বাজে, পূরুষের প্রেমে বিচ্ছেদের বেদনা।
দুঃখ মানুষের জীবনের একটি ব্যক্তিগত গান, যা মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না। – রুদ্র গোস্বামী
একটা মানুষের জীবনে ভালোবাসা থাকলে তার পাশাপাশি বেদনাও থাকবেই।