More Quotes by Saadi Shirazi
তুমি বদ, তুমি বলে সৎ-ইহা অপেক্ষা তুমি সৎ, লোকে বলে বদ, ইহা ভালো। - শেখ সাদী
যে ব্যক্তি কাউকে গোপনে উপদেশ দিল সে তাকে খুশি করল ও সুশোভিত করল আর যে ব্যক্তি প্রকাশ্যে কাউকে উপদেশ দিল সে যেন তাকে লাঞ্ছিত ও কলঙ্কিত করল। - শেখ সাদী
তিন জনের নিকট কখনো গোপন কথা বলিও না- (ক) স্ত্রী লোক. (খ) জ্ঞানহীন মূর্খ. (গ) শত্রু। - শেখ সাদী
যে মিথ্যায় মঙ্গল নিহিত তাহা অসৎ উদ্দেশ্যে প্রণোদিত সত্য অপেক্ষা শ্রেষ্ঠতর। - শেখ সাদী
যে মানুষের উপকার করো, সে যদি অকৃতজ্ঞ হয়, তবুও থেমো না।
মিথ্যাবাদীর স্বরণশক্তি অধিক।। - শেখ সাদী
দেয়ালের সম্মুখে দাঁড়িয়ে কথা বলার সময় সতর্ক হয়ে কথা বলো, কারন তুমি জান না দেয়ালের পেছনে কে কান পেতে দাঁড়িয়ে আছে। - শেখ সাদী
অজ্ঞের পক্ষে নিরবতাই সবচেয়ে উত্তম পন্থা। এটা যদি সবাই জানত তাহলে কেউ অজ্ঞ হত না। - শেখ সাদী
হিংস্র বাঘের উপর দয়া করা নীরিহ হরিনের উপর জুলুম করার নামান্তর। - শেখ সাদী
আগন্তুকের কোনো বন্ধু নেই, আরেকজন আগন্তুক ছাড়া। - শেখ সাদী