More Quotes by Saadi Shirazi
মন্দ লোকের সঙ্গে যার উঠা বসা, সে কখনো কল্যানের মুখ দেখবে না। - শেখ সাদী
কোন কাজেই প্রমাণ ছাড়া বিশ্বাস করিও না। - শেখ সাদী
শিক্ষা ছাড়া মনুষ্যত্ব অসম্পূর্ণ।
তুমি যদি মানুষের উপকার করো, তারা যদি তা ভুলেও যায়, তবুও থেমে যেও না—কারণ আল্লাহ সেই সব নেক কাজের হিসাব রাখেন যা মানুষ ভুলে যায়।
অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। এটা যদি সবাই জানত তাহলে কেউ অজ্ঞ হত না। - শেখ সাদী
যে ব্যক্তি কাউকে গোপনে উপদেশ দিল সে তাকে খুশি করল ও সুশোভিত করল আর যে ব্যক্তি প্রকাশ্যে কাউকে উপদেশ দিল সে যেন তাকে লাঞ্ছিত ও কলঙ্কিত করল। - শেখ সাদী
সকল কাজেই মধ্যপন্থা অবলম্বন করিও। - শেখ সাদী
হিংস্র বাঘের ওপর দয়া করা নিরীহ হরিণের ওপর জুলুম করার নামান্তর। - শেখ সাদী
ধনী হওয়া অর্থের উপর নির্ভর করে না বরং হৃদয়ের উপর, ঠিক তেমনই মহত্ত্ব স্থিতির উপর নয়, বুদ্ধিমত্তার উপর নির্ভর করে।
মিথ্যাবাদীর স্বরণশক্তি অধিক।। - শেখ সাদী