#Quote
More Quotes
সময় আমাদের উপর দিয়ে উড়ে যায়, কিন্তু এর ছায়া রেখে যায়। — Nathaniel Hawthorne
কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা সময়ের কসম খেয়েছেনঃ সময়ের শপথ! নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। – (সূরা আল-আসর: ১-২)
খারাপ সময় সবার আসে, কিন্তু কিভাবে পার করো সেটাই আসল।
সময় এতো দ্রুত যায় যে, আমি এখনও কিছু করার আগেই, এটি চলে যায়।
আপনি জলের যে প্রতিটি বিন্দু গ্রহণ করেন প্রতি মুহূর্তে যে প্রশ্বাস নেন প্রাণভরে তা সমুদ্রের সাথেই জড়িত। আপনি পৃথিবীর কোথায় অবস্থান করছেন তা বিচার্য বস্তু নয়।
বেশিরভাগ সময়ে বেশীরভাগ গিটারে দুঃখ ঢেকে রাখে। গিটারের টিউনে দুঃখ ভেসে বেড়ায়।
সমুদ্রের বিশালতা কখনো মাপা যায় না! অপলক দৃষ্টিতে শুধু তাকিয়ে দেখি দূর দিগন্তে।
কঠিন সময় মানুষকে তার নিজের অজান্তেই অজেয় যোদ্ধা বানিয়ে দেয়, যা সাধারণ সময়ে সম্ভব নয়।
কেউ একজন জিজ্ঞেস করলেন, ভালবাসা কি ? সময়ের উত্তর- ভালবাসা এমন একটি অনুভূতি, যার সততা যাচাই দারিদ্রতার সময় করা হয়। ভালবাসা সত্যি হলে, একে অপরের পাশে থাকার চেষ্টা করে, আর মিথ্যা হলে,সকল অনুভূতি উবে যেতে থাকবে।
সময় শোকের চেয়ে বলশালী। শোক তীরভূমি, সময় জাহ্নবী। সময় শোকের ওপর পলি ফেলে আর পলি ফেলে। তারপর একদিন প্রকৃতির অমোঘনিয়ম অনুযায়ী, সময়ের পলিতে চাপা পড়া শোকের ওপর ছোট ছোট অঙ্কুরের আঙুল বেরোয়। অঙ্কুর। আশার-দুঃখের-চিন্তার-বিদ্বেষের। আঙুলগুলো ওপরে ওঠে, আকাশ খামচায়। সময় সব পারে।