#Quote
More Quotes
আমি একা এই ব্রহ্মান্ডের ভেতর একটি বিন্দুর মত আমি একা।—-রুদ্র মুহাম্মদ শহীদুল্লা।
মনে হয় একদিন কাক – জোস্নায় তুমিও দরােজা খুলে ফিরে আসবে।
যাকে কোনোদিন কেউ রাখেনি কোনো গৃহের আশ্রয়ে ভালোবেসে বুকে নিয়ে চিরকাল তাকেই বলেছি প্রেম প্রিয়তম তীর্থভূমি।
কেউ দেখবে না, তুমি কাঁদো কবি, কাঁদো কেউ জানবে না তুমি কষ্ট পাও কবি কেউ ছোঁবে না তোমাকে, তুমি তো পাথর।
দিচ্ছো ভীষন যন্ত্রনা বুঝতে কেন পাচ্ছ না ছাই মানুষ আমি, যন্ত্র না।—-রুদ্র মুহাম্মদ শহীদুল্লা।
না-পাওয়া ব্যথার আছে উদ্ধার, পাওয়ার বেদনা প্রতিকারহীন ।—-রুদ্র মুহাম্মদ শহীদুল্লা।
কিছুটা তো চাই- হোক ভুল হোক মিথ্যে প্রবোধ, অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই কিছুটা তো চাই, কিছুটা তো চাই।
মনে হলো একবার তুলে এনে রাখি তারে বুকের নিকটে।
যোগাযোগ বিচ্ছিন্ন্য হতে পারে,, সম্পর্ক বিচ্ছিন্ন্য হতে পারে,, তবুও ভালোবাসা থেকে যায়,, হয়তো আক্ষেপে নয়তো অপেক্ষায়।—-রুদ্র মুহাম্মদ শহীদুল্লা।
দুটি চোখ মনে আছে, আর কিছু নেই—-রুদ্র মুহাম্মদ শহীদুল্লা।