#Quote
More Quotes
তোমার শরীর ও মনে যে হরমোন জনিত ঢেউ জেগেছে, তার স্বাদ তুমি পরেও নিতে পারবে। কিন্তু এই সময় টা আর ফিরে আসবে না। এই সময়ে তো তুমি তোমার ভবিষ্যতের পিলার তৈরি করবে। তাই এই সময় টাকে নষ্ট করো না।-টিউলিপ
যৌন উত্তেজনা বেড়েছে তোমার, সে তোমার সমস্যা, আমার নয়। তোমার সেটি বাড়ে বলে আমার নাক চোখ মুখ সব বন্ধ করে দেবে, এ হতে পারে না। আমি তোমার ব্যক্তিগত সম্পত্তি নই যে তুমি আমাকে আদেশ দেবে আমি কী পরবো, কীভাবে পরবো, কোথায় যাবো, কতদূর যাবো। তোমার সমস্যার সমাধান তুমি করো। আমাকে তার দায় নিতে হবে কেন! যৌন উত্তেজনা আমারও আছে, সে কারণে তোমার নাক চোখ মুখ ঢেকে রাখার দাবি আমি করিনি।- তসলিমা নাসরিন
প্রেম হচ্ছে নিরন্তর অনিশ্চয়তা; বিয়ে ও সংসার হচ্ছে চূড়ান্ত নিশ্চিন্তির মধ্যে আহার, নিদ্রা, সঙ্গম, সন্তান, ও শয়তানি- হুমায়ূন আজাদ
ও যৌবন ঘুমেরই স্বপন সাধন বিনে নারীর সনে হারাইলাম মূলধন- হাসন রাজা
বিশ্ব কবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা রূপের যে তার নেই কো শেষ, বাংলাদেশ।- গৌরী প্রসন্ন মজুমদার
রূপসী বাংলার, ভূপ্রকৃতিগত যে ভৌগােলিক অস্তিত্ব, তা প্রধানত নদনদীর অবদান।
মধ্যবিত্ত পতিতাদের নিয়ে সমস্যা হচ্ছে তারা পতিতার সুখ ও সতীর পূণ্য দুটিই দাবি করে- হুমায়ূন আজাদ
বিশ্ব কবির ‘সোনার বাংলা’, নজরুলের ‘বাংলাদেশ’, জীবনানন্দের ‘রূপসী বাংলা’ রূপের যে তার নেই কো শেষ, বাংলাদেশ।
ক্ষুধা ও সৌন্দর্যবোধের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। যে-সব দেশে অধিকাংশ মানুষ অনাহারী, সেখানে মাংসল হওয়া রূপসীর লক্ষণ; যে-সব দেশে প্রচুর খাদ্য আছে, সেখানে মেদহীন হওয়া রূপসীর লক্ষণ। এজন্যেই হিন্দি আর বাঙলা ফিল্মের নায়িকাদের দেহ থেকে মাংস চর্বি উপচে পড়ে। ক্ষুধার্ত দর্শকেরা সিনামা দেখে না, মাংস ও চর্বি দেখে ক্ষুধা নিবৃত্ত করে- হুমায়ূন আজাদ
তোমার মধ্যে আছে এক অফুরন্ত শক্তি। এই শক্তি কে নেগেটিভ সাইডে নিয়ে যেও না। এই শক্তি কে জ্ঞান আহরনে, সমাজের কল্যাণময় কাজে লাগাও।-টিউলিপ