#Quote
ক্ষুধা ও সৌন্দর্যবোধের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। যে-সব দেশে অধিকাংশ মানুষ অনাহারী, সেখানে মাংসল হওয়া রূপসীর লক্ষণ; যে-সব দেশে প্রচুর খাদ্য আছে, সেখানে মেদহীন হওয়া রূপসীর লক্ষণ। এজন্যেই হিন্দি আর বাঙলা ফিল্মের নায়িকাদের দেহ থেকে মাংস চর্বি উপচে পড়ে। ক্ষুধার্ত দর্শকেরা সিনামা দেখে না, মাংস ও চর্বি দেখে ক্ষুধা নিবৃত্ত করে- হুমায়ূন আজাদ
Facebook
Twitter
More Quotes
ক্ষুধার্তদের মসিহা হন, গরিব দুঃখীদের সাহায্য করুন, আল্লাহ আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকবে।
তোমার শরীর ও মনে যে হরমোন জনিত ঢেউ জেগেছে, তার স্বাদ তুমি পরেও নিতে পারবে। কিন্তু এই সময় টা আর ফিরে আসবে না। এই সময়ে তো তুমি তোমার ভবিষ্যতের পিলার তৈরি করবে। তাই এই সময় টাকে নষ্ট করো না।-টিউলিপ
তোমার বাবা মা সাস্থ্যে, উচ্চতায়, জ্ঞানে তোমার চেয়ে হয়তো বড় কিম্বা হয়তো নয়। কিন্তু অভিজ্ঞতায় অবশ্যই তারা বড়। আর অভিজ্ঞতা আমাদের সবচে বেশী শিক্ষিত করে তোলে। তাই বাবা মা এর কথা কে অবহেলা করো না যেন।-টিউলিপ
তুমি যদি পূর্ণভাবে আল্লাহর ওপর ভরসা করো, যেমনটা করা উচিৎ, তাহলে তিনি অবশ্যই তোমার সব প্রয়োজন পূরণ করবেন, যেমনটা তিনি পাখিদের জন্য করেন। তারা ক্ষুধার্ত হয়ে বাসা থেকে বের হয়, কিন্তু ভরা পেট নিয়ে নীড়ে ফেরে– তিরমিযী
ক্ষুধার্ত থাকুন না। সৃজনশীলতা দ্বারা বিপজ্জনক সমস্যাগুলি সমাধান করুন। - মাইকেল মধুসূদন দত্ত
মধ্যবিত্ত পতিতাদের নিয়ে সমস্যা হচ্ছে তারা পতিতার সুখ ও সতীর পূণ্য দুটিই দাবি করে- হুমায়ূন আজাদ
বাঁচতে বাঁচতে একসময় আমি দেখি, বাঁচার সুস্পষ্ট কোনো ফিলোসোফি নেই, আমি উত্তরাধিকার সূত্রে পাওয়া কাগজ কলম নিয়ে, জীবনের সফল ফিলোসোফি লিখতে বসে যাই- দেখি আমার ক্ষুধার্ত মগজও অযাচিত সফলভাবে, ভাবতে সমর্থ- দিনশেষে আমি খুঁজে বের করি, জীবনের সফল কোনো ফিলোসোফি হয় না।
যৌন উত্তেজনা বেড়েছে তোমার, সে তোমার সমস্যা, আমার নয়। তোমার সেটি বাড়ে বলে আমার নাক চোখ মুখ সব বন্ধ করে দেবে, এ হতে পারে না। আমি তোমার ব্যক্তিগত সম্পত্তি নই যে তুমি আমাকে আদেশ দেবে আমি কী পরবো, কীভাবে পরবো, কোথায় যাবো, কতদূর যাবো। তোমার সমস্যার সমাধান তুমি করো। আমাকে তার দায় নিতে হবে কেন! যৌন উত্তেজনা আমারও আছে, সে কারণে তোমার নাক চোখ মুখ ঢেকে রাখার দাবি আমি করিনি।- তসলিমা নাসরিন
ক্ষুধার্ত মানুষ হাতে বই তুলে নাও, ওটাই হবে তোমার হাতিয়ার।
ক্ষুধার্ত পেট, খালি পকেট আর মিথ্যা ভালোবাসার অনুভূতি জীবনে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়