#Quote
More Quotes
বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মত জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনও সুন্দর জীবন হতে পারে না – ক্লাইভ জেমস
সুখ কখনও সম্পত্তি বা অর্থের ওপর নির্ভর করে না। সুখের বাস আত্মার গহীনে – দেমোক্রিতাস (প্রাচীন গ্রীক দার্শনিক)
জীবনের প্রতিটি পদক্ষেপে অনিশ্চয়তা আমাদের ভয় দেখায়। তবুও ভয় কে জয় করে সামনে এগিয়ে যাওয়ার নামই সফলতা।
তুমি যদি টাকা ধার করো, তবে তুমি ব্যাংকের কাছে দায়বদ্ধ আর যদি টাকার মালিক হও, তাহলে ব্যাংক তোমার কাছে দায়বদ্ধ – অস্ট্রিয়ান প্রবাদ
প্রেম হচ্ছে নিরন্তর অনিশ্চয়তা; বিয়ে ও সংসার হচ্ছে চূড়ান্ত নিশ্চিন্তির মধ্যে আহার, নিদ্রা, সঙ্গম, সন্তান, ও শয়তানি- হুমায়ূন আজাদ
যোগ্য ও শক্তিমান নেতা সবাইকে এক এক আদর্শ নিয়ে আসে। – সংগৃহীত
জীবন এক রহস্য অনুমান আর গল্পের মিশ্রণ। প্রতি মুহূর্তে নতুন কিছু ঘটে, নতুন কাউকে দেখা হয়, নতুন কিছু শেখা যায়। এই অনিশ্চয়তাটাই জীবনকে করে তোলে অনন্য!
আমরা ভেতর থেকে যেভাবে বদলাই, সে অনুযায়ীই আমাদের বাইরের বাস্তবতা বদলে যায় – প্লুতার্ক (প্রাচীন গ্রীক দার্শনিক)
একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না। সবকিছু নিজের হাতে যাচাই করো। – হেনরি জেমস (বিখ্যাত লেখক)
মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি। তাকে হয়তো ধ্বংস করা যায়, কিন্তু হারানো যায় না। – আর্নেস্ট হেমিংওয়ে