#Quote
তারপর ওরা হাত ধরে চুপ করে বসে রইলো । আর কোনো কথা নেই, সমস্ত কথার প্রয়োজন ফুরিয়ে গেছে । ওরা বসেই রইলো ।ঘাট ক্রমশ নির্জন হয়ে আসছে । বাতাস বইছে বেশ জোরে । বজরাগুলো ও ফিরে যাচ্ছে । সবাই ঘরে ফিরছে । এই দুজনের যেন কোনো ঘরবাড়ি নেই, কথাও ফিরতে হবেনা । এরকম একটি অনন্তকালের দৃশ্য হয়ে ওরা বসেই থাকবে। - সুনীল গঙ্গোপাধ্যায়
Facebook
Twitter
More Quotes by Sunil Gangopadhyay
অভিমান হল হৃদয়ের অতি গোপন প্রকোষ্ঠের ব্যাপার। যে কেউ সেখানে হাত ছোঁয়াতে পারে না। - সুনীল গঙ্গোপাধ্যায়
বুকের মধ্যে সুগন্ধি রুমা রেখে বরুনা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এ-রকম আতরের গন্ধ হবে। - সুনীল গঙ্গোপাধ্যায়। - সুনীল গঙ্গোপাধ্যায়
কৃতজ্ঞতা একটা বিষম বোঝা। অনেকেই সারা-জীবন এ বোঝা বহনে অক্ষম। তাই এই বোঝা ঝেড়ে ফেলে উপকারী ব্যক্তির শত্রুতা করে তারা স্বস্তি বোধ করে। - সুনীল গঙ্গোপাধ্যায়
মন ভাল নেই মন ভাল নেই মন ভাল নেই কেউ তা বোঝে না সকলি গোপন মুখে ছায়া নেই চোখ খোলা তবু চোখ বুজে আছি কেউ তা দেখেনি প্রতিদিন কাটে দিন কেটে যায় আশায়। - সুনীল গঙ্গোপাধ্যায়
আমি এমনভাবে পা ফেলি যেন মাটির বুকেও আঘাত না লাগে। আমার তো কারুকে দুঃখ। - সুনীল গঙ্গোপাধ্যায়
বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুনা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এ-রকম আতরের গন্ধ হবে!
বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুনা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এ-রকম আতরের গন্ধ হবে। - সুনীল গঙ্গোপাধ্যায়
কারোর আসার কথা ছিল না কেউ আসেনি তবু কেন মন খারাপ হয়। - সুনীল গঙ্গোপাধ্যায়
মেয়েরা এখনও অসভ্য বর্বর পুরুষদেরই পছন্দ করে। কোনও ছেলের এক্সসারসাইজ করা মাসল ফোলানো চেহারা দেখলেই মেয়েরা বলে, কী সুন্দর চেহারা। - সুনীল গঙ্গোপাধ্যায়
দুঃখ চেয়েছি, তা বলে এতাটা দুঃখিত হয়ে থাকতে চাইনি সকলি গোপন, সকলি নীরব, একা একা শুধু বুক ভার করা কার কাছে যাবো, কাকে যে বলবো, কেউ নেই, কোনো নাম মনে নেই। - সুনীল গঙ্গোপাধ্যায়