#Quote
More Quotes by Sunil Gangopadhyay
মানুষ যা গড়তে পারে না, তা ভাঙে কেন। - সুনীল গঙ্গোপাধ্যায়
অন্ধকার শ্মশানে ভীরু ভয় পায় সাধক সেখানে সিদ্ধি লাভ করে।
আমার দৃঢ় ধারণা ওর ভগবান ওকে সেই অনুমতি দেবেন না। এই সব ভগবান টগবানেরা অত্যন্ত ঈর্ষাপরায়ণ হয়। - সুনীল গঙ্গোপাধ্যায়
ইচ্ছে করে অফিস যাবার নাম করে যাই বেলুড় মঠে ইচ্ছে করে ধর্মা ধর্ম নিলাম করি মুর্গীহাটায় বেলুন কিনি বেলুন ফাটাই, কাঁচের চুড়ি দেখলে ভাঙি ইচ্ছে করে লণ্ড ভণ্ড করি এবার পৃথিবীটাকে মনুমেন্টের পায়ের কাছে দাঁড়িয়ে বলি আমরা কিছু ভাল্লাগে না। - সুনীল গঙ্গোপাধ্যায়
আত্মগোপন করতে গিয়ে কিছুদিন পর অনেকে আত্ম পরিচয়টাই ভুলে যায়। - সুনীল গঙ্গোপাধ্যায়
সাহিত্য একটা তীব্র নেশা, রক্তের সঙ্গে মিশে যায়, যাকে একবার এই নেশা ধরে, তার আর অন্য কোনো গতি থাকে না। আবার এ কথাও হয়তো ঠিক, অনেক লেখুই এক এক সময় এই নেশা থেকে মুক্তি পেতে চায়! সাহিত্য সৃষ্টিতে খ্যাতি-কীর্তি-অর্থের সম্ভাবনা আছে বটে, কিন্তু তার জন্য লেখককে ভেতরে ভেতরে কত কষ্ট যে সহ্য করতে হয়! এক একসময় রক্ত ক্ষরণের মধ্যে মিশে যায় শব্দের বিষ, তা অন্যদের পক্ষে বোঝা সম্ভব নয় - সুনীল গঙ্গোপাধ্যায়
অভিমান হল হৃদয়ের অতি গোপন প্রকোষ্ঠের ব্যাপার। যে কেউ সেখানে হাত ছোঁয়াতে পারেনা। - সুনীল গঙ্গোপাধ্যায়
নারীদের ডিকশনারিতে সন্তুষ্টি বলে কোনো শব্দ নেই কারোর আসার কথা ছিল না কেউ আসেনি তবু কেন মন খারাপ হয়। - সুনীল গঙ্গোপাধ্যায়
আত্মগোপন করতে গিয়ে কিছুদিন পর অনেকে আত্মপরিচয়টাই ভুলে যায়।
ইচ্ছে করে দুপুর রোদে ব্লাক আউটের হুকুম দেবার ইচ্ছে করে বিবৃতি দিই ভাঁওতা মেলে জন সেবার ইচ্ছে করে ভাঁওতাবাজ নেতার মুখে চুনকালি দিই। - সুনীল গঙ্গোপাধ্যায়