#Quote
More Quotes
সফর মুসলিমের জন্য একটি শিক্ষার দরজা, যেখান থেকে তাকওয়া ও ধৈর্য শেখা যায়।
ফুল মানুষকে সৌন্দর্যের শিক্ষা দেয়।
রাগকে প্রশমিত করাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা।
টাকার বিনিময়ে শিক্ষার ডিগ্রি নিও না বরং ডিগ্রির উপর ভিত্তি করে টাকা উপার্জনের চেষ্টা করো।
নারীর শিক্ষাই সমাজের অগ্রগতির চাবিকাঠি।
টাকার জন্য লিখিবেন না। ইউরোপে এখন অনেক লোক টাকার জন্যই লেখে এবং টাকাও পায় লেখাও ভাল হয়। কিন্তু আমাদের এখনও সে দিন হয় নাই। এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন-প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে। এখন আমাদিগের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত ও অনিষ্টকর হইয়া উঠে।
শিক্ষা, শৃঙ্খলা আর ভালোবাসার যে উত্তরাধিকার আপনি রেখে যাচ্ছেন, তা প্রজন্মের পর প্রজন্ম পথ দেখাবে।
অবসর সময় হলো প্রয়োজনীয় চিন্তা করার জন্য উপযুক্ত। তখনই মানুষ অপ্রয়োজনীয় চিন্তা থেকে দূরে থাকে। – স্যামুয়েল স্মাইল
শিক্ষা হলো সেই জিনিসটা যা একজন স্কুলে যা শিখেছিল তা ভুলে যাওয়ার পরও মনে রাখতে পারে। - আলবার্ট আইন্সটাইন
লেখাপড়া জানতে হয় নিজের বিবেককে শান দেয়ার জন্য। শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র চাকরি নয়। শিক্ষা দিয়ে বিবেককে উন্নত করার এই ব্রত নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।