#Quote

কষ্ট কখনও কাউকে কষ্ট দেয় না সুখ ই মানুষকে কষ্ট দেয়। তাই সুখের পিছনে ঘুরে সময় নষ্ট করা মানে দুঃখকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কিছু নয়। – রেদোয়ান মাসুদ

Facebook
Twitter
More Quotes
মায়ার এ পরম কৌতুক। মায়াবদ্ধ জনে ধাবিত। অবদ্ধ জনে লুটে সুখ। ‘আমি’ এই ‘আমার’ এই এভাব ভাবে মূর্খ সেই। মনরে, ওরে মিছামিছি সার ভেবে, সাহসে বাঁধছি বুক। আমি কে বা তোমার কে বা? মন রে, ওরে কে করে কাহার সেবা? মিছা ভাবো সুখ-দুঃখ। দীপ জ্বেলে আঁধার ঘরে দ্রব্য যদি পায় করে (হাতে) মন রে, ওরে তখনি নির্বাণ করে না রাখেরে এতটুকু। প্রাজ্ঞ অট্টালিকায় থাকো, আপনি আপনা দেখো। রামপ্রসাদ বলে মশারী তুলে দেখরে আপনার মুখ।
মনের কষ্ট কাউকে দেখানো যায় না, শুধু অনুভব করা যায়।
নিজেকে আমি পাহাড়ের মতই শক্তিশালী গড়ে তুলছি। তবুও মাঝে মধ্যে দুঃখের ঝরনা বয়ে যায় হৃদয়ের ভেতরে।
লোকে তোমার প্রশংসা করলে খুশী হও না, আর কেউ তোমার নিন্দা করলেও দুঃখ পেয়ো না! কারণ লোকের কথায় কয়লা কখনো সোনা হয় না।
প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ, তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখও কমে গেছে।
হাজারো দুঃখের মাঝে একটু হাসি, তবুও প্রিয় মানুষগুলো অন্তত জানুক ভালো আছি।
সুখ চাইলে আগে নিজের মত করে বাঁচতে শিখো।
ঘরের কষ্ট পরেরর কষ্ট পাখি এবং পাতার কষ্ট দাড়ির কষ্ট চোখের বুকের নখের কষ্ট, একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট - হেলাল হাফিজ
নিজের সুখ খুঁজে বের করার দায়িত্বও নিজের। কারণ কেউ এসে সেটা তৈরি করে দেবে না।
অন্য কারো হাতে তোমার সুখ আমানত দিও না কারন সে হারিয়ে গেলে তোমার সুখকে আর তুমি খুজে পাবে না।