#Quote
More Quotes by Sunil Gangopadhyay
কৃতজ্ঞতা একটা বিষম বোঝা । অনেকেই সারাজীবন এ বোঝা বহনে অক্ষম। তাই এই বোঝা ঝেড়ে ফেলে উপকারী ব্যক্তির শত্রুতা করে তারা স্বস্তি বোধ করে। - সুনীল গঙ্গোপাধ্যায়
“আমাদের উদ্যোক্তা তৈরি করতে হবে”। - সুনীল গঙ্গোপাধ্যায়
দুঃখ চেয়েছি, তা বলে এতাটা দুঃখিত হয়ে থাকতে চাইনি সকলি গোপন, সকলি নীরব, একা একা শুধু বুক ভার করা কার কাছে যাবো, কাকে যে বলবো, কেউ নেই, কোনো নাম মনে নেই। - সুনীল গঙ্গোপাধ্যায়
আগের জন্মে ছিলাম আমি ছপটিওয়ালা এই জন্মে ঘোড়া নিজের পিঠে চাবুক মেরে ছুটছি, আমার ভ্রমণ বিশ্বজোড়া। - সুনীল গঙ্গোপাধ্যায়
তোমাকে যখন দেখি, তার চেয়ে বেশি দেখি যখন দেখি না। চড়ুই পাখিরা জানে আমি কার প্রতিক্ষায় বসে আছি- তুমি ব্যস্ত, তুমি একা, তুমি অন্তরাল ভালোবাসো! সন্ন্যাসীর মতো হাহাকার করে উঠি- দেখা দাও, দেখা দাও, পরমুহূর্তেই ফের চোখ মুছি। হেসে বলি, তুমি যেখানেই যাও, আমি সঙ্গে আছি। - সুনীল গঙ্গোপাধ্যায়যখন দেখি, তার চেয়ে বেশি দেখি যখন দেখি না। চড়ুই পাখিরা জানে আমি কার প্রতিক্ষায় বসে আছি- তুমি ব্যস্ত, তুমি একা, তুমি অন্তরাল ভালোবাসো! সন্ন্যাসীর মতো হাহাকার করে উঠি- দেখা দাও, দেখা দাও, পরমুহূর্তেই ফের চোখ মুছি। হেসে বলি, তুমি যেখানেই যাও, আমি সঙ্গে আছি। - সুনীল গঙ্গোপাধ্যায়
নারীদের ডিকশনারিতে সন্তুষ্টি বলে কোনো শব্দ নেই। - সুনীল গঙ্গোপাধ্যায়
অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট করো না। - সুনীল গঙ্গোপাধ্যায়
ঘটনার চেয়ে রটনার রূপ অনেক বেশী বিচিত্র এবং গতিবেগও প্রচন্ড।
ইচ্ছে করে দুপুর রোদে ব্লাক আউটের হুকুম দেবার ইচ্ছে করে বিবৃতি দিই ভাঁওতা মেলে জনসেবার ইচ্ছে করে ভাঁওতাবাজ নেতার মুখে চুনকালি দিই। - সুনীল গঙ্গোপাধ্যায়
ইচ্ছে করে অফিস যাবার নাম করে যাই বেলুড় মঠে ইচ্ছে করে ধর্মা-ধর্ম নিলাম করি মুর্গীহাটায় বেলুন কিনি বেলুন ফাটাই, কাঁচের চুড়ি দেখলে ভাঙি ইচ্ছে করে লণ্ড ভণ্ড করি এবার পৃথিবীটাকে মনুমেন্টের পায়ের কাছে দাঁড়িয়ে বলি আমরা কিছু ভাল্লাগে না। - সুনীল গঙ্গোপাধ্যায়