#Quote
More Quotes
ফেলে আসা এক নদীর ধারে খুজে বেড়াই আমি তারে? দেয়না দেখা আমায় কভু তার খেয়াল তুমি রেখো প্রভু!!
তোমাকে দিয়ে আমার গল্পের শুরু? আমার গল্পের শুরুতে তুমি গোধূলির লগন, নীরবতার শেষে রয়েছো তুমি ভালবাসার আসক্ত চিঠিতে
তোমাকে ভালোবাসার অজুহাতে – একটু বাঁচি আমি জীবনকে,তোমার সাথে হাসার অজুহাতে, নিজের মনকে খুঁজে পাই তোমাতে, তোমার অভিমানের নিঃশ্বাসে – কখনো ঝরে যাই চুপিসারে তোমার সরলতার আবেশে – ভালো লাগা বাড়ে বারবারে তোমার না বলা প্রেমের মাঝেও – তোমাকেই আপন করে পাই প্রতি বারে।
তোমার আমার সমান্তরাল রেখায় সৃষ্টিছাড়া ভালোবাসার জমেছে নিতান্তই অকারণে, প্রাক্তনের শহরে তো বসন্ত প্রতিবারই নামে, তোমাকে নিয়ে না হয় ভিজে যাব শেষ শ্রাবণে।
তুমি ভালোবাসো বলেই আমি সাহসী।
তোমাকে নিয়ে আমার অনুভূতি তোমার কাছে হয়তো আদিখ্যেতা বলে মনে হতে পারে, কিন্তু আমার কাছে তা অমূল্য সম্পদ।
প্রতি রাতে তোমাকে নিয়ে আমার দু চোখে সহস্র কাব্য রচিত হয়। যেন এক পলকে এক একটি ইতিহাস গড়ে ওঠে তোমাকে নিয়ে।
আমার সাথে চলতে পারো, আমায় সব বলতে পারো, আমার সাথে হাঁটবে কী রাতে,জ্যোৎস্না ভেজা সবুজ ঘাসে? আমার সাথে কবিতা লেখা তোমায় সেদিন প্রথম দেখা, আমার আজ অবাক মন, তোমার সাথে অকারণ৷ হাতটি নিতে পারো ধরে তোমার হাতে আলতো করে, এই জীবন তোমাকে দিলাম, জেনো,শুধু তোমারই ছিলাম।
ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আশা অত্যন্ত জরুরী।
যতবার ভেবেছি আরো একবার ফিরে দেখি তোমাকে ততবারই তোমার দেওয়া অবহেলা ঘিরে ফেলেছে আমাকে ৷