More Quotes by Rabindranath Tagore
যায় যদি লুপ্ত হয়ে থাকে শুধু থাক এক বিন্দু নয়নের জল কালের কপোল তলে শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল। - রবীন্দ্রনাথ ঠাকুর
হঠাৎ একদিন পূর্ণিমার রাত্রে জীবনে যখন জোয়ার আসে, তখন যে একটা বৃহৎ প্রতিজ্ঞা করিয়া বসে জীবনের সুদীর্ঘ ভাটার সময় সে প্রতিজ্ঞা রক্ষা করিতে তাহার সমস্ত প্রাণে টান পড়ে।- রবীন্দ্রনাথ ঠাকুর
ভাবিতেছিলাম উঠি কি না উঠি,অন্ধ তামস গেছে কিনা ছুটি, রুদ্ধ নয়ন মেলি কি না মেলি তন্দ্রা-জড়িমা মাজিয়া। এমন সময়ে, ঈশান, তোমার বিষাণ উঠেছে বাজিয়া। - রবীন্দ্রনাথ ঠাকুর
খেয়াঘাটে ওঠে গান অশ্বথতলে , পান্থ বাজায়ে বাঁশি আন্মনে চলে । ধায় সে বংশীরব বহুদূর গাঁয় , জনহীন প্রান্তর পার হয়ে যায়।
নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে; কহে, যাহা কিছু সুখ সকলি ওপারে। - রবীন্দ্রনাথ ঠাকুর
চিরকাল গগনে রবে, বাহুবর করিয়া ধরি। তব প্রকৃতি হইতে আমি করিব আত্মসমর্পণ - রবীন্দ্রনাথ ঠাকুর
আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই ও সেই জন্যই বন্ধুকে চাই! - রবীন্দ্রনাথ ঠাকুর
ওগো অকরুণ, কী মায়া জানো, মিলনছলে বিরহ আনো | - রবীন্দ্রনাথ ঠাকুর
সুখে আছে যারা সুখে থাক তারা সুখের বসন্ত সুখে হোক সারা..।- রবীন্দ্রনাথ ঠাকুর
তোমার প্রজাপতির পাখা আমার আকাশ-চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা। তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ-সুখের সকল অবসান। - রবীন্দ্রনাথ ঠাকুর