#Quote
More Quotes by Probar Ripon
চারদিকে এত সৎ আর ভালো মানুষ, অথচ পৃথিবী এত খারাপ হলো কিভাবে! নিশ্চয় এটা এলিয়েনের কাজ। পৃথিবী থেকে এলিয়েন হটাও
অন্ধ চোখের চিকিৎসক হলে, পৃথিবীতে নেমে আসে ঘোর অন্ধকার
বাবা সাপকে এতই ভয় পেতো, ভাবতো পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপটা আমাদের গ্রামেই থাকে।
মুখোশ পরে থাকা মানুষের সবার সাথে সম্পর্ক ভালো থাকে, মুখোশ খুলে পড়লে দুজনেই প্রতারিত বোধ করে, হাস্যকর হলো যে মুখোশ পরেছিলো সেও অন্যকে প্রতারক বলে
শুধু তোমার প্রেমই পারে, পৃথিবীর প্রতি আমার প্রেম ফেরাতে - প্রবর রিপন
যখন নিজের কাছে ফিরতে পারছে না, তখন কেবল গানই পারে তোমাকে নিজের কাছে ফেরাতে
শৈশবে এক জোনাকিকে খুন করেছিলাম বলেই কি পৃথিবীতে এত অন্ধকার! - প্রবর রিপন
জীবনের সীমানাকে অতিক্রম করার আগে, নিজের সীমাকে অতিক্রম করে যাও
নিজেকে অপচয় করা ছাড়া, তেমন উল্লেখযোগ্য কিছুই আর করা হলো না জীবনে!
কত বিচিত্র মতাদর্শে খণ্ড-বিখণ্ড, বিভাজিত হতে মানুষ কতকিছু করলো - কিন্তু তাদের রক্তের রং বদলাতে পারলো না। সব লাশের দেহ থেকে একই রং এর রক্তই গড়িয়ে গেলো!