More Quotes by Probar Ripon
একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা ছাড়া, মানুষে মানুষে আর তেমন কোনো সুতীব্র সম্পর্ক নেই
প্রেম মানে তোমার সব কথা শোনা না, কিছু কথা না শোনারও স্বাধীনতা ।
'গাঞ্জাখোর' শব্দটার সাথে গাঁজার কোনো সম্পর্ক নেই, বাঙালী কারো কথা না বুঝলে আর চুল বড় ছেলে দেখলে 'গাঞ্জাখোর' বলে সম্বোধন করে - প্রবর রিপন
বাবা সাপকে এতই ভয় পেতো, ভাবতো পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপটা আমাদের গ্রামেই থাকে।
শীত সেদিনই আমাকে মুগ্ধ করতে পারবে, যেদিন পৃথিবীর সবার শীতের কাপড় থাকবে।
মানুষ সবসময় অন্যকে পাশে চায়, কারো জন্য অপেক্ষা করে - অথচ সে টেরই পায় না সে তার নিজের পাশেই আছে, যার জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই
যখন টের পাবে তুমি সবার থেকে আলাদা, তখন তোমার কাজ হবে - সবার থেকে নিজেকে আগলে রাখা
বসন্তের বৃষ্টি এসো, ধুয়ে দাও আমার শরীরে শীতে জমা হাজার বছরের ধূলো
আমি তার কথা শুনতে রাজী, যে সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলো, এক অন্যায়ে চুপ থেকে আরেক অন্যায়ে যে সোচ্চার হয়েছে, আমি তাকে সন্দেহ করি
জয় মানে শুধু নিজের জেতার আনন্দ নয়, অন্যের পরাজয়েও আনন্দ পাওয়া