#Quote
More Quotes by Probar Ripon
পথ হারানো রাতে সূর্য খোঁজার চেয়ে ছোট্টো জোনাকপোকাই শ্রেয় - প্রবর রিপন
নিজের জন্য যথেষ্ট হও, অন্যের প্রতি অভিযোগ কমে যাবে - প্রবর রিপন
আমাকে ভালোবাসা যায়, নিয়ন্ত্রণ করা যায় না
বুনোঘোড়া, এগিয়ে যাও; গাধারা তোমাকে নিয়ে কি বলছে পেছন ফিরে তা শুনতে গেলে, তুমিও যে হয়ে যাবে তাদের মতো গাধার পাল
শরীরে বসা মশাকে মেরে নিজের রক্ত দেখতে দেখতে ভাবছি, যুদ্ধে এভাবেই প্রতিপক্ষকে মেরে সৈনিক নিজের রক্ত দ্যাখে
আলুভর্তা, ডিমভাজি থেকে মুক্তি পেতে বিয়ে করে মানুষেরা একসময় টের পায়, আলুভর্তা আর ডিমভাজিই পৃথিবীর শ্রেষ্ঠ শান্তির খাবার
সত্য হলো ভালো ও মন্দের বাইরে এক পক্ষহীন অবস্থা
পৃথিবীর মূল সমস্যা হলো, গরীবেরা কেউ কাউকে বিশ্বাস করে না, আর ধনীরা বাইরে শত্রু শত্রু ভাব দেখালেও ভেতরে ভেতরে বন্ধু।
পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, দাসেদের আত্মসম্মান ফেরানো
দরজা খুলে গেছে! স্বর্গের না আবার নরকের, তা সময় বলে দেবে