#Quote
More Quotes by Rudra Mohammad Shahidullah
সুখ কি এমন রোগে অনাহারে পিষ্ট পচন সভ্য পশুর হীন শীৎকার, শুধু চিৎকার শুধু প্রতারনা মিথ্যে মুখোশ, শুধু অপচয়ে আত্মবিনাশ আর কিছু নয়। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
আমি দূরে যাই- স্বপ্নের চোখে তুমি মেখে নাও ব্যথা-চন্দন চুয়া, সারাটি রাত্রি ভাসো উদাসীন বেদনার বেনোজলে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নিরবে ফিরে যাওয়া অভিমান-ভেজা চোখ,আমাকে গ্রহণ করো। উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান,আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে নেওয়া ঘোলাটে চাঁদ। আমাকে আর কি বেদনা দেখাবে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
যে রাত ‘পাশাপশি বসিবার বনলতা সেন’সে রাত আমার নয়, সে রাত অন্য কারো। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
আমি একা এই ব্রহ্মান্ডের ভেতর একটি বিন্দুর মতো আমি একা।
আমরা কি কিছুই কবো না আর? আকাশের দেহ থেকে ঝ’রে পড়ে সন্ধার আঁধার- এসো কথা বোলে উঠি, আমরা ভালোবাসার কথা বলি, এই নিশব্দের দেয়াল ভেঙে এসো আজ স্বপ্নের কথা বলি।
বৈশাখি মেঘ ঢেকেছে আকাশ,পালকের পাখি নীড়ে ফিরে যায় ভাষাহীন এই নির্বাক চোখ আর কতোদিন? নীল অভিমান পুড়ে একা আর কতোটা জীবন? কতোটা জীবন। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
চোখ কেড়েছে চোখ উড়িয়ে দিলাম ঝরা পাতার শোক। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
নিদ্রার বুকে মাথা রেখে জেগে আছি আজো অনিদ্রা মিশে গেছে বুকের রক্তে।
জাতির পতাকা খামচে ধরেছে আজ পুরোনো শকুন। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ