#Quote

মনে হয় একদিন কাক – জোস্নায় তুমিও দরােজা খুলে ফিরে আসবে।

Facebook
Twitter
More Quotes by Rudra Mohammad Shahidullah
তবু আমি আবার সেদিন বলব, প্রিয় আবার ফিরে আসো, চল আবার হাটি, চেনা পথ ধরে , অচেনা গন্তব্যে।
আমি একা এই ব্রহ্মান্ডের ভেতর একটি বিন্দুর মত আমি একা।
চলে যাওয়া মানেই প্রস্থান নয় , বিচ্ছেদ নয় , চলে যাওয়া মানেই নয় বন্ধন ছিন্নকরা আর্দ্র রজনী । চলে গেলে আমারো অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে… ____রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
যুবতী বুক থেকে ঝলমলে তলপেট উলঙ্গ কোরে বিনিময়ে দুখানা ঝলসানো রুটি নিলো।
মেঘের মেয়ে অতো কাছে এসোনা কোন দিন দিব্যি দিলাম মেঘের বাড়ীর, আকাশ কিংবা আলোর সারির। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
কতোখানি ডাক শুনে ছুটে যায় এই মুগ্ধ মানুষ অভ্যন্তরে কতোখানি উৎসবে সব পথ ভেঙে একখানা পথ শুধু একখানা ঘর জেগে ওঠে মর্মের মর্মস্থলে
তার দশটি আঙুল- যে-আঙুলে ছুঁয়েছে সে মার মুখ, ভায়ের শরীর, প্রেয়সীর চিবুকের তিল। যে-আঙুলে ছুঁয়েছে সে সাম্যমন্ত্রে দীক্ষিত সাথীর হাত,স্বপ্নবান হাতিয়ার, বাটখারা দিয়ে সে-আঙুল পেষা হলো। সেই জীবন্ত আঙুল, মানুষের জীবন্ত উপমা। লোহার সাঁড়াশি দিয়ে, একটি একটি করে উপড়ে নেয়া হলো তার নির্দোষ নখগুলো। কী চমৎকার লাল রক্তের রঙ। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
চোখ কি জানে না আঁখিতে কতোটুকু মেঘ জ'মে আছে? কতোটুকু বর্ষার পূর্বাভাস আছে, কতোখানি বর্ষা না-হওয়া গভীর স্তব্ধতা। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
উচিত ছিলো তোমার বাড়ি এক্কেবারে আমার বাড়ির পাশেই হওয়া । জানলা খুলে চোখ দুটোকে মেলে দিলেই দেখতে পাবো টুকিটাকি জিনিশপত্র শোবার ঘরে অলস চুলে বোলাচ্ছ সেই স্নিগ্ধ লাজুক আঙুলগুলো । উচিত ছিলো জানলা খুললে তোমার আমার দেখতে পাওয়া সারাটি ক্ষন।
একটি মানুষ খুন কোরে এই তো এলাম আমি প্রার্থনা ঘরে, দ্যাখো শরীরে আমার কি মধুর আতরের ঘ্রান কি মোহন স্বর্গীয় শোভা সারা অবয়ব জুড়ে, আহা, ঈশ্বরই সব মংগল করেন। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ