#Quote
More Quotes by Zunayed Evan
প্রত্যেকটা পরিপাটী সংসার একদিন লন্ডভন্ড হয়ে যায় বুড়ো অথবা বুড়ি পাখিটার মৃত্যুতে কিংবা বাচ্চা পাখিটা যখন মা হবার আশায় উড়ে চলে যায় অন্য কোন পরিপাটী সংসারে !
মানুষ দুটা সময় চুপ করে থাকে যখন তার কথা বলার কিছু থাকে না এবং যখন অনেক কথা থাকে কিন্তু সে বলতে পারে না।
মানুষ চিনতে ভুল করলে লজ্জার কিছু নাই,কারন অমানুষ গুলো দেখতে অবিকল মানুষ এর মতই।
পচে যাওয়া দুর্গন্ধময় ফুলের মর্যাদা যে দিতে জানে তাজা ফুলের সুবাস নেবার অধিকার সেই রাখে!
যত দূর যেতে হয়,হারিয়ে গেলে ফিরে আসা ততটাই কঠিন।সেই কঠিনকে মেনে নিলে হারানো খুব সহজ।
একজন ভুল মানুষ চলে যাবার অর্থ হল সঠিক মানুষটি আসার পথ তৈরী হয়েছে!
কেউ কারো জায়গা নিতে পারে না। একজনের শূন্যস্থান কখনো অন্যজন পূরণ করতে পারে না। শূন্যস্থানের নিচে যেমন দাগ (-)থাকে ; অন্তরেও থাকে!
এই পৃথিবীতে কেউই কারো জন্য অপরিহার্য নয়!
একশ ভাগ সুখের জীবনে আপনি কখনোই সুখে থাকতে পারবেন না কেননা সেই জীবন স্বাভাবিক নয়,সমৃদ্ধ নয়,উন্নত নয়,উপভোগ্য নয় ।
বৃহৎ আনন্দ থেকে সংক্ষিপ্ত সুখ উত্তম। কেননা উভয়ই তার সমপরিমাণ দুঃখ ফিরিয়ে দেবে।