More Quotes by Probar Ripon
অন্যরা তোমাকে নিয়ে কি ভাবে, সেটা ভাবা তোমার প্রথম মৃত্যু
'গাঞ্জাখোর' শব্দটার সাথে গাঁজার কোনো সম্পর্ক নেই, বাঙালী কারো কথা না বুঝলে আর চুল বড় ছেলে দেখলে 'গাঞ্জাখোর' বলে সম্বোধন করে - প্রবর রিপন
সবচেয়ে নিঃসঙ্গ পথ নিজেকে খুঁজে বের করার পথ
সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটা মানুষ সবচেয়ে পরে বোঝে, সেটা হলো - কারো কাছে নিজেকে প্রমাণ করার কিছু নেই
মানুষ সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা বোকামী, কেননা তারা তাদের স্বার্থের প্রয়োজনে প্রতি মুহূর্তে বদলাতে থাকে
তখনই বলতে পারি আমি সত্যকে ভালোবাসি, যখন মেনে নিই - সেই সত্য আমার নিজের বিরুদ্ধেও যেতে পারে
খোঁপা খুলে তোমার পিঠের উপর আছড়ে পড়া চুলের মতো বৃষ্টি নেমেছে শহরে
বর্তমান পৃথিবীতে বন্ধুত্ব যে কোনো অর্থ প্রকাশ করে না, ফেসবুক বন্ধুত্ব প্রচলনের পর থেকে তা স্পষ্ট বোঝা যায়
একজন জোকার হাসছে, কিন্তু তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে
মানুষ সবার আগে তা-ই হারায়, যা সে সবচেয়ে বেশী আগলে রাখতে চায় ! - প্রবর রিপন