#Quote

ঘুমের ভেতর মরে গেলে, আমাকে স্বপ্নের ভেতর কবর দিও - প্রবর রিপন

Facebook
Twitter
More Quotes by Probar Ripon
আপনাকে মেনে নিতেই হবে অজস্র শ্রমিকের মৃত্যুর চেয়ে একজন সেলিব্রেটির জীবনের বিতর্ক গুরুত্বপূর্ণ, যেভাবে অজস্র ঋণ দায়গ্রস্থ কৃষকের আত্মহত্যার চেয়ে প্রিয় দলের খেলায় হেরে যাওয়া
মানুষ সত্য সময় পছন্দ করে, যত সময় না সত্যতা তার বিরুদ্ধে যায়।
আমাদের সবারই ছোটোবেলায় মরে যাওয়া এক বন্ধু আছে, যে এখনো আমাদের মাঝরাতের ফেরার পথে দাঁড়িয়ে থাকে, জানতে চায় কিভাবে আবার পৃথিবীতে ফেরা যাবে।
মৃত্যু কি নয় সবাইকে ছেড়ে আবার নিজের কাছে ফেরা?
সবচেয়ে নিঃসঙ্গ পথ নিজেকে খুঁজে বের করার পথ
বসন্তের বৃষ্টি এসো, ধুয়ে দাও আমার শরীরে শীতে জমা হাজার বছরের ধূলো
যারা আমাকে ভালোবাসেন, ভালোবাসা শেষ হলে জানাবেন, নতুন গান শোনাবো
আগুনের কি গরীবদের সাথে শত্রুতা আছে? আগুন শুধু লাগে বস্তিতে, কারখানাতে - কিন্তু কারখানার ধনী মালিকের প্রাসাদে নয়!
আমাকে ভালোবাসা যায়, নিয়ন্ত্রণ করা যায় না
প্রেমের বিরাট দামে শুধু মৃত্যুকে কিনে আনা !